Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে ধানক্ষেতে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

Bangla FMbyBangla FM
৭:৪৬ am ১০, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ধানক্ষেত থেকে মো. রাফি (২২) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের ধলাগাছ সুখীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফি সৈয়দপুর শহরের কয়ানিজ পাড়ার বাসিন্দা আব্দুল হাফিজ ওরফে হাফেজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা ধলাগাছ এলাকার ধানক্ষেতে রক্তাক্ত একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন জানান, “রাতেই লাশ থানায় আনা হয় এবং শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও ঘটনার পেছনের রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে, এটি হত্যাকাণ্ড কি না তা ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কেন্দ্রীয় চুক্তি থেকে এ প্লাস ক্যাটাগরি বাদ দিচ্ছে বিসিবি
  • দিনাজপুর নবাবগঞ্জে ধানের শীষের নির্বাচনী অফিসে জামায়াত কর্মীদের হামলা, অফিস ভাংচুর
  • নরসিংদী-১ আসনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • উজিরপুরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর মতবিনিময় সভা
  • আমি ব্যালন ডি’অরের যোগ্য ছিলাম: রাফিনিয়া

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম