Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই গণঅভ্যুত্থানে আহত ৯২ যোদ্ধাকে সম্মাননা, এককালীন এক লক্ষ টাকা করে অনুদান প্রদান

Bangla FMbyBangla FM
২:৩৫ pm ০৮, মে ২০২৫
in জাতীয়
A A
0


সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে ২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানে আহত ও ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রথম পর্যায়ে ৯২ জন যোদ্ধাকে এককালীন এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা ও চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা)।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ এবং গণঅভ্যুত্থান বিষয়ক শিক্ষার্থী প্রতিনিধি সেল আলী আব্বাস শাহিন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “যাদের তথ্য যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল এবং যারা সরকারি গেজেট তালিকাভুক্ত হয়েছেন, তাদেরকেই প্রাথমিকভাবে এই অনুদান দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে আরও অনেকে এই অনুদান ও সম্মাননার আওতায় আসবেন।”

অনুষ্ঠানটি ছিল শান্তিপূর্ণ ও আবেগঘন। অনুদানপ্রাপ্ত অনেক আহত যোদ্ধা বলেন, “অবশেষে রাষ্ট্র আমাদের ত্যাগকে স্বীকৃতি দিলো। এই সহানুভূতি আমাদের আত্মত্যাগকে মর্যাদা দিল।”

Tags: জুলাই গণঅভ্যুত্থানে আহত ৯২ যোদ্ধাকে সম্মাননা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পটুয়াখালীতে বজ্রপাতে মৃত্যু
  • বাকৃবি’র ৭২টি কার্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টরসহ বিভিন্ন শিক্ষা সরঞ্জাম বিতরণ
  • শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
  • ‎শাট ডাউনে স্থবির ববির একাডেমিক কার্যক্রম, ডিনদের সাথে বৈঠকে কিছুটা আশার সঞ্চয়
  • মে দিবসে শ্রমজীবীদের প্রতি শ্রদ্ধা জানাল জাতীয় পার্টি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম