Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেট সীমান্তে উত্তেজনা: খেলার মাঠ দখলে এসে স্থানীয়দের ধাওয়ায় পিছু হটল বিএসএফ

Bangla FMbyBangla FM
১১:৪৩ am ০৮, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্বজাফলং ইউনিয়নের নলজুরী আমস্বপ্ন সীমান্তে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি খেলার মাঠ দখলে নেওয়ার চেষ্টা করে। সকাল সাড়ে ১০টার দিকে ১২৭৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের মতে, সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত একটি খেলার মাঠে জরিপ করতে আসে বিএসএফের একটি দল। তারা মাঠের কিছু অংশ নিজেদের দাবি করলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। প্রতিবাদ জানিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এলাকাবাসী এবং তাদের বাধার মুখে জরিপ কার্যক্রম বন্ধ করে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।

নলজুরী গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া জানান, প্রতিদিনই ওই মাঠে স্থানীয়রা ক্রিকেট খেলেন। কিন্তু হঠাৎ করেই বিএসএফ সদস্যরা সেখানে এসে মাঠের ভেতর নতুনভাবে পিলার বসানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্য ও এলাকাবাসীরা তাদের বাধা দেন এবং ধাওয়া দিলে বিএসএফ সদস্যরা ফিরে যান।

ঘটনার পরপরই বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “২০১৫ সালের সার্ভে অনুযায়ী, নলজুরী সীমান্ত এলাকার কিছু অংশ ভারতের মধ্যে পড়েছে বলে দাবি করছে বিএসএফ। কিন্তু স্থানীয়রা এই দাবি মানতে নারাজ। এই বিষয়টি থেকেই মূলত ভুল বোঝাবুঝি এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে।”

বর্তমানে এলাকায় বিজিবির নজরদারিতে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে স্থানীয়দের মধ্যে এখনও ক্ষোভ বিরাজ করছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে নবনির্বাচিত এমপি আবুল হোসেন খানের ফুলেল শুভেচ্ছা গ্রহণ
  • খুলনা-৬ আসনে জামাত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নিরঙ্কুশ জয়
  • বিএনপির সংবাদ সম্মেলন: ধৈর্য্যশীলতার সাথে সজাগ থাকার আহবান
  • সালথায় বিএনপির এজেন্টকে মারধর ও মিথ্যা প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • নির্বাচনাত্তোর সহিংসতা বাউফলে যুবদলের আহবায়ক ও সদস্য সচিবকে মারধর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম