Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ: ‘গণহত্যার বিচার ও আজহারের মুক্তি’ দাবি

Bangla FMbyBangla FM
৪:০৮ pm ০৭, মে ২০২৫
in সারাদেশ
A A
0


সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশের ইতিহাসে সংঘটিত সকল গণহত্যার বিচার, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ডাক এবং কারাবন্দি এ.টি.এম. আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির জেলা শাখা।

বুধবার (৭ মে) দুপুরে শহরের দেওয়ানী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিন এবং সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সভাপতি তারেক আজিজ।

তারেক আজিজ বলেন, “বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। ছাত্রসমাজ প্রয়োজনে আরেকটি ‘জুলাই বিপ্লব’ ঘটাবে।” তিনি আরও বলেন, “বিশ্বে দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের আধিপত্য বিস্তারের নতুন যে সংঘাত শুরু হয়েছে, ছাত্রশিবির তার বিরুদ্ধে মানবতাবাদী প্রতিরোধ গড়ে তুলবে।”

জেলা সভাপতি নিজাম উদ্দিন বলেন, “২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেয়েছে। পিলখানা হত্যাকাণ্ড, ২৮ ফেব্রুয়ারির বিচার, ৫ মে হেফাজত কর্মীদের মৃত্যু এবং কথিত ‘জুলাই বিপ্লব’-এর মতো ঘটনার বিচার আজও হয়নি।”

তিনি আরও অভিযোগ করেন, “গত ১৫ বছরে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সাড়ে ১১ হাজারেরও বেশি মামলা হয়েছে। এসব মামলা অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত— আমরা তা বাতিল চাই।”

সমাবেশে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের প্রথম সভাপতি এ.টি.এম. আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়ে বলেন, “একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অবৈধ ট্রাইব্যুনালের রায়ে তিনি কারাবন্দি। আমরা সেই রায় বাতিল এবং তাঁর অবিলম্বে মুক্তি দাবি করছি।”

Tags: গণহত্যার বিচার ও আজহারের মুক্তি’
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম