Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Bangla FMbyBangla FM
১:১১ pm ০৭, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মাসুম পারভেজ, গাইবান্ধা প্রতিনিধি :

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) গাইবান্ধা জেলা শাখা।

বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর ১১ দফা দাবিনামা সংবলিত স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাকবিশিস গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আইসিটি সম্পাদক অধ্যাপক নেয়ামুল আহসান পামেল। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, আসাদুজ্জামান প্রামাণিক, মাছুমা আক্তার, ফেরদৌস আলম, তোফাজ্জল হোসেন তোফা ও সাজেদুল কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক অশোক কুমার সাহা।

বক্তারা বলেন, “দেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হলে একটি বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক ও সর্বজনীন শিক্ষা কাঠামো প্রতিষ্ঠা করা জরুরি।” তারা আরও বলেন, “বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। মাত্র এক হাজার টাকা বাসাভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা দিয়ে শিক্ষকদের সম্মান বজায় রাখা সম্ভব নয়।”

সভাপতির বক্তব্যে অধ্যাপক পামেল বলেন, “সরকার একাধিক সংস্কার কমিশন গঠন করলেও আজ অবধি শিক্ষা সংস্কার কমিশন গঠিত হয়নি। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করতে অবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে।”

বক্তারা শিক্ষক সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবি আদায়ের আহ্বান জানান।

Tags: শিক্ষাশিক্ষা ব্যবস্থা জাতীয়করণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরে ফেনসিডিল মামলায় ট্রাকচালকসহ তিনজনের কারাদণ্ড
  • সিলেটে প্রবাসীর বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডে যুবতীসহ আটক ৩
  • বরিশালে আগুনে পুড়ে যাওয়া পরিবারকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা প্রদান
  • কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অং সান সু চি
  • উজিরপুরে শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম