Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা ও প্রকাশনাকে গুরুত্ব দেয়ার তাগিদ আইএসইউ উপাচার্যের

Bangla FMbyBangla FM
১:৫০ pm ০৫, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মোহাম্মদ মাসুদ মজুমদার :

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশন্স (সিআরডিপি) প্রকাশ করলো দুটি জার্নাল। সোমবার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান ।

“আইএসইউ জার্নাল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জেইটি)এবং আইএসইউ জার্নাল অব বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জেবিডিএস) ” শিরোনামে দুটি সংখ্যা প্রকাশিত হয়েছে। জেইটি এর প্রথম সংখ্যা এবং জেবিডিএস এর তৃতীয় সংখ্যার প্রথম খন্ড প্রকাশ করা হয়।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, গবেষণা ও প্রকাশনা ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় অগ্রসর হতে পারে না কারণ গবেষণা মানেই জ্ঞানের জন্ম। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা ও প্রকাশনাকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ভাষাগত দক্ষতায় পারদর্শী হতে হবে।একটা বিশ্ববিদ্যালয়ের সম্মানও নির্ভর করে মানসম্পন্ন জার্নালের উপর। তাই গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে এ বিশ্ববিদ্যালয়। ভালো মানের গবেষণা শুধু দেশ, জাতি ও সমাজকে সমৃদ্ধ ও উন্নত করে না তার সাথে একজন শিক্ষকের জ্ঞান, পরিশ্রম ও যোগ্যতাকেও সমৃদ্ধ করে এবং তার ক্যারিয়ার ও অর্জনকেও উচ্চ পর্যায়ে নিয়ে যায়। শিক্ষকদের দক্ষতা বাড়াতে পড়তে হবে, লিখতে হবে বেশি করে, সমস্যা নির্ধারণ করতে হবে এবং গবেষণার মাধ্যমে তা তুলে ধরে নতুন কিছু করতে হবে ,যা সমাজ পরিবর্তন ও আধুনিকায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সিআরডিপির পরিচালক মোঃ মাহবুবুর রহমান জানান যে বিশ্ববিদ্যালটির র‍্যাংকিং এর ক্ষেত্রে এই গবেষণা জার্নালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ্য যে, সবগুলো আর্টিকেলের ডিজিটাল অবজেক্ট আইডেনটিফিকেশন (ডিওআই) পাওয়া গিয়েছে এবং স্কোপাস ইনডেক্সের কাজ চলমান আছে। 

উপস্থিত বক্তারা জানান, শিক্ষার্থীদের জন্য এই জার্নাল সহায়ক হবে । বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন তারা অনলাইনের মাধ্যমে এ জার্নাল পড়তে পারবেন । সবার সার্বিক সহযোগিতায় আগামীতেও আইএসইউ এর জার্নাল প্রকাশের এ ধারা অব্যাহত থাকবে। 

সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশন্স (সিআরডিপি) এর পরিচালক মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইএসইউ’র ট্রেজারার প্রফেসর এইচ. টি. এম. কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো: একরামুল হক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া। এছাড়াও বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপার্সন,শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম