Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে মে দিবসের বর্ণাঢ্য র‍্যালি: শ্রমিক-মালিক ঐক্যের মাধ্যমে দেশ গড়ার শপথ

Bangla FMbyBangla FM
৩:৪৮ pm ০১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

 রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি:

“শ্রমিক-মালিক হাত মিলিয়ে, গড়বো সোনার বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। চা-বাগান, পরিবহন ও পৌরসভার শতাধিক শ্রমিক সংগঠনের অংশগ্রহণে শহরের প্রধান সড়কগুলো মুখরিত হয়েছিলো শ্রমিকদের জয়ধ্বনিতে।  

সকাল সাড়ে ৯টায় বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের ব্যানার-ফেস্টুন নিয়ে বর্ণিল মিছিল শুরু হয়, যা শেষে পৌরভবন চত্বরে বিশাল সমাবেশে রূপ নেয়। ব্যান্ড সংগীতের তালে তালে শ্রমিকদের কণ্ঠে উচ্চারিত হয় ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি।  

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু। তিনি বলেন, “শ্রমিক-মালিক সমঝোতাই পারে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে। 

“বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, তারেক খন্দকার, উপজেলা বিএনপির সদস্য ইয়াকুব আলী, এবং জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর ও সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার, শ্রমিক নেতা মিছির আলী, পৌর শ্রমিকদলের সভাপতি মনিরুল ইসলাম, বিএনপির নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরা।  

শ্রমিক নেতা মিছির আলী তার বক্তব্যে সরকারি নীতিমালা বাস্তবায়ন ও শ্রমিক অধিকার নিশ্চিতের দাবি জানান। পৌর শ্রমিকদলের সভাপতি মনিরুল ইসলাম বলেন, “শ্রমিকের ঘামেই আজ এই নগরী, আমাদের অধিকার আদায়েই মে দিবসের প্রকৃত চেতনা।” 

উৎসবের আমেজে আয়োজিত এই কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে, যা শ্রমিক সংহতি ও সামাজিক উন্নয়নের বার্তা ছড়িয়ে দেয়।

Tags: মে দিবসের বর্ণাঢ্য র‍্যালি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুনামগঞ্জের ৫ আসনেই বিএনপি-জমিয়ত জোটের নিরঙ্কুশ জয়
  • সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, সবচেয়ে বয়স্ক খন্দকার মোশাররফ
  • রংপুরে লাঙলের জানাজার ছবি ভাইরাল
  • ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন সানজিদা ইসলাম তুলি
  • যে প্রার্থী পোলিং এজেন্ট দিতে পারে না, সে এত ভোট কোথায় থেকে পায়: কাইয়ুম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম