Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস উদ‍্‌যাপন

Bangla FMbyBangla FM
১:১৪ pm ০১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্যোগে পালিত হয়েছে মহান মে দিবস ২০২৫।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া, শ্রম কল্যাণ কেন্দ্রের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহম্মদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল-আমিন মিলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাবের হোসেন বিপুলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশের উন্নয়ন এবং শ্রমিক-মালিকের পারস্পরিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন’-এর উদ্যোগে আরডিএম উচ্চ বিদ্যালয় থেকে পৃথক একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় এক সমাবেশ, যেখানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আক্তারুজ্জামান সোহাগ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল।

দিবসটির কর্মসূচিগুলোতে বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলোতে শ্রমজীবী মানুষের অধিকার, তাদের সম্মানজনক জীবনযাপন এবং টেকসই উন্নয়নে শ্রমের অবদানকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। 

Tags: মহান মে দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাহাড়ের মিলনমেলায় সাংগ্রাই উৎসব: জলকেলির বর্ণিল আয়োজনে সম্পন্ন বৈসাবি
  • শ্রীমঙ্গলে খাল খননে ফিরছে চাষের সম্ভাবনা
  • ২৬ রানের হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
  • এখন শুধু পাঠ্যপুস্তকে এক দফার ঘোষক হিসেবে তারেক রহমানের নাম লেখা বাকি: আসিফ মাহমুদ
  • ঢাকা কলেজে মেধাবীদের জন্য সম্মাননা ও পূর্ণ শিক্ষাবৃত্তির ঘোষণা ছাত্রদলের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম