Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানে মর্মান্তিক দুর্ঘটনায় এবি পার্টির শোক প্রকাশ ও রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ

Bangla FMbyBangla FM
৬:৫১ am ৩০, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ, রাজনীতি
A A
0

৩০ এপ্রিল ২০২৫, বুধবার — ইরান ইসলামি প্রজাতন্ত্রের শাহিদ রাজাঈ বন্দরে গত ২৬ এপ্রিল সংঘটিত ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাতে আজ বাংলাদেশে অবস্থিত ইরানি দূতাবাস পরিদর্শন করেছে এবি পার্টির একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন (অবঃ)। তিনি দলের পক্ষ থেকে শোক বইতে স্বাক্ষর করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এ সময় দলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, যিনি শ্যাডো অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং ব্যারিস্টার ইর্তিখা উদ্দিন, শ্যাডো কমিটির সম্মানিত সদস্য।

প্রতিনিধি দলটি ইরানের রাষ্ট্রদূত মাননীয় মনসুর চাভোশির সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইরানি সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের বন্ধুপ্রতিম দল হিসেবে গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেন। তারা এই কঠিন সময়ে ইরানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য অটুট রাখার প্রত্যাশা জানান।

Tags: ইরানে মর্মান্তিক দুর্ঘটনাএবি পার্টির শোক প্রকাশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বৈশাখের রঙে, গানে-উৎসবে বেরোবিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
  • ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ
  • আমতলীতে ট্রাক–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩
  • দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
  • বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম