Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অভিনেতা সিদ্দিককে প্রকাশ্যে মারধর, পুলিশের হাতে সোপর্দ—ভিডিও ভাইরাল

Bangla FMbyBangla FM
১১:৩৭ am ২৯, এপ্রিল ২০২৫
in জাতীয়
A A
0

ঢাকার কাকরাইল এলাকায় প্রকাশ্যে মারধরের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ সিদ্দিকুর রহমান সিদ্দিক। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল চারটার পর এ ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে।

ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি সিদ্দিককে রাস্তায় মারধর করছেন এবং স্লোগান দিতে দিতে তাকে থানার দিকে নিয়ে যাচ্ছেন। মারধরের সময় তার গায়ের জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়। পরে ওই ব্যক্তিরা সিদ্দিককে থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

ভিডিওতে আরও দেখা যায়, অভিযুক্তরা স্লোগানে বলছেন, “আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি।” যদিও তাদের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত নয়, তবে ঘটনার সময় একজন ব্যক্তি ধারাবিবরণী দিচ্ছিলেন এবং সরাসরি সিদ্দিককে আওয়ামী লীগের দোসর বলেও উল্লেখ করেন।

এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

অভিনেতা সিদ্দিক দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে একাধিকবার সংসদ নির্বাচনের মনোনয়ন চেয়েছিলেন। তবে রাজনীতির পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে তার নিয়মিত উপস্থিতি ছিল।

এ ঘটনায় শিল্পী সমাজ ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই একে আইন হাতে তুলে নেওয়ার দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ রাজনীতির প্রতিহিংসার দিকটিও তুলে ধরছেন।

ঘটনার পরপরই “সিদ্দিক” নামটি ট্রেন্ড করছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বর্তমানে সিদ্দিক পুলিশের হেফাজতে রয়েছেন এবং এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে কিনা—তা এখনও জানা যায়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না: তারেক রহমান
  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম