Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে নানা আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

Bangla FMbyBangla FM
২:১৭ pm ২৮, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই; লিগ্যাল এইড আছে পাশে,কোনো চিন্তা নাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল/২৫) সকালে নীলফামারী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন সরকারী, আধা-সরকারী, এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠান।

সভায় জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো.আবুল মনসুর মিঞা’ র সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এ.বি.এম গোলাম রসুল, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন আলী, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (জ্যেষ্ঠ সহকারী জজ) মো. মনিরুজ্জামান সরকার, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরীসহ অনেকে।

বক্তারা বলেন, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে আসছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে লিগ্যাল এইডের সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক। বিরোধ হলে শুধু মামলা নয় লিগ্যাল এইড কার্যালয়ে আপসও করা হয়। মামলা দায়েরের আগে আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি আপসযোগ্য বিরোধের ক্ষেত্রে আবেদনকারীর সম্মতিক্রমে প্রতিপক্ষকে ডেকে বিরোধ মীমাংসায় কার্যক্রম পরিচালনা করে লিগ্যাল এইড।

জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (জ্যেষ্ঠ সহকারী জজ) মো. মনিরুজ্জামান সরকার জানান, লিগ্যাল এইড কমিটির কাছে ২০০১ সাল থেকে এ পর্যন্ত ফৌজদারী, দেওয়ানী, পারিবারিকসহ মোট ৪ হাজার ১২৮টি মামলা মীমাংসার আবেদন পড়ে। এর মধ্যে ১ হাজার ৩০৩টি নিষ্পত্তি হয়েছে এবং বিচারাধীন রয়েছে ২ হাজার ৮২৫টি।

এরআগে সকাল ৯টায় পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করা হয়। 

Tags: আইনগত সহায়তা দিবস পালিতপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন: পরিকল্পনা উপদেষ্টা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা
  • পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে হত্যার, পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • অন্বেষণের শিক্ষা সেমিনারে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা, সংবর্ধিত ২ শতাধিক শিক্ষার্থী
  • আলফাডাঙ্গায় লোকালয়ে ময়লার ভাগাড়: অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম