Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পেহেলগাম হামলার নেপথ্যে মাদকচক্র বললেন ভারতীয় গোয়েন্দা

Bangla FMbyBangla FM
১:০৮ pm ২৮, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ, বিশ্ব
A A
0

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার সঙ্গে মাদক চোরাচালানের সরাসরি যোগসূত্রের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তাদের দাবি, হামলার অর্থ যোগানের উদ্দেশ্যে গুজরাটের মুন্দ্রা বন্দর হয়ে মাদকের একটি বিশাল চালান ভারতে প্রবেশের চেষ্টা হয়েছিল। গোয়েন্দাদের মতে, পুরো ষড়যন্ত্রের নেপথ্যে ছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই।

কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিমকোর্টে জমা দেওয়া একটি হলফনামায় এনআইএ জানিয়েছে, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা মাদক-সন্ত্রাস চালানোর মাধ্যমে জম্মু-কাশ্মীর এবং পাঞ্জাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। সম্প্রতি মুন্দ্রা বন্দরে উদ্ধার হওয়া ২১ হাজার কোটি টাকার মাদক (প্রায় তিন হাজার কেজি হেরোইন) এই ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে উঠে এসেছে।

এনআইএ জানিয়েছে, ইরানি মধ্যস্থতাকারীদের সহায়তায় আফগানিস্তান থেকে উৎপন্ন মাদক পারস্য উপসাগর পেরিয়ে ভারতের পশ্চিম উপকূলে প্রবেশ করানোর পরিকল্পনা করে আইএসআই। ট্যালকম পাউডারের আড়ালে এই বিপুল পরিমাণ হেরোইন ঢোকানোর চেষ্টা হয়। দিল্লির নেব সরাই ও আলিপুরের গুদামে মাদক মজুতের ছক ছিল। তবে শেষ মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দাদের তৎপরতায় সেই চক্রান্ত ভেস্তে যায়।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া কবীর তালোয়ার সুপ্রিমকোর্টে জামিনের আবেদন করলেও অতিরিক্ত সলিসিটার জেনারেল ঐশ্বর্য ভাটি তার তীব্র বিরোধিতা করেন। আদালতে তিনি বলেন, “আইএসআই এই পদ্ধতি আগেও ব্যবহার করেছে, মাদক ব্যবসার মাধ্যমে জঙ্গি সংগঠনগুলোর অর্থ জোগান দেয় তারা।”

এনআইএর দাবি, আগে শুধু পাঞ্জাবে মাদক ঢোকানো হলেও বর্তমানে গুজরাটসহ পশ্চিম ভারতের উপকূলীয় অঞ্চলকেও ব্যবহার করছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা।

পেহেলগাম হামলার পরপরই এনআইএ ঘটনাস্থলে তদন্ত শুরু করে। এখন এনআইএর সন্ত্রাসদমন শাখার শীর্ষ কর্মকর্তাদের নেতৃত্বে বিশেষ দল হামলার প্রত্যক্ষদর্শী, নিহতদের পরিবার এবং ঘটনাস্থলের সবরকম তথ্য সংগ্রহে কাজ চালিয়ে যাচ্ছে। ২৬ এপ্রিল তিনজন কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তা পশ্চিমবঙ্গের বেহালায় নিহত সমীর গুহের বাড়িতে গিয়ে তার পরিবার সদস্যদের সঙ্গেও কথা বলেন।

Tags: নেপথ্যে মাদকচক্রপেহেলগাম হামলাভারতীয় গোয়েন্দা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএমএসআরআই ট্রাস্ট ও বাংলাদেশ মেডিকেল দখলের অভিযোগ
  • রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামী গ্রেপ্তার
  • রাজবাড়ীতে আড়কান্দি মহাশ্মশানের মন্দিরে চুরি
  • কালবৈশাখীর তাণ্ডবে ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে
  • ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল, সাধারণ সম্পাদক রবীন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম