Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিদ্যুৎ সংযোগের আবেদন করতে গিয়ে হামলার শিকার দম্পতি

Bangla FMbyBangla FM
১০:২৭ am ২৮, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন করতে গিয়ে হামলা ও শ্লীলতাহানির শিকার হয়েছেন এক দম্পতি। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মনির হোসেন (৪৫) সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তিনি (মনির) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দয়ের করেন।
মনির হোসেন জানান,  তিনি চর চাঁদপুর বৈদ্য ডাঙ্গী গ্রামে তার স্ত্রীর বড় ভায়ের জায়গায় একটি নতুন বাড়ি নির্মাণ করছেন। ওই বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য সকালে (২৮ এপ্রিল) পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসে আবেদন করতে যান। আবেদন করার পর অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো: শহিদুল ইসলাম তাকে জানান, ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না। এর কারণ জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারমুখী আচরণ করেন। এ সময় অফিসের অন্যান্য কর্মচারীরাও এসে তাকে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করে। মনির হোসেনের স্ত্রী নাছিমা আক্তার বাঁধা দিতে গেলে তাকেও ধাক্কা দেওয়া হয়।
সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো: শহিদুল ইসলাম তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, যে জমিতে মনির বিদ্যুৎ সংযোগ নিতে এসেছে সেই জমি তার না। ওই জমির মালিকের কাছে আমাদের ৪৫ হাজার টাকা বাকি থাকায় আমি মিটার দিতে অস্বীকার করি। গ্রাহকের উপর হামলার বিষয়ে তিনি জানান, আমি তাদের উপরে হামলা কোন হামলা করিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, গ্রাহকের উপর হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।

তানভীর তুহিন

Tags: অপরাধহামলার শিকার দম্পতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু
  • গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন নাজিফা তুষি
  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা প্রায় চূড়ান্ত
  • ঈদের দিনে ৫ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস
  • টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে রডভর্তি ট্রাক উল্টে ১৭ জনের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম