Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরি ধান কাটতে ও ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে মহেশপুরের কৃষকরা

Bangla FMbyBangla FM
৩:১৪ pm ২৭, এপ্রিল ২০২৫
in কৃষি
A A
0

জিয়াউর রহমান জিয়া,মহেশপুর থেকে :


ঝিনাইদহের মহেশপুরে শুরু হয়েছে নতুন ইরি ধান কাটা,মাড়াই ও শুকানোর ব্যস্ততা। উপজেলার বিস্তৃত
ফসলের মাঠ জুড়ে সোনালী ধান কাটার যেন উৎসব চলছে। নতুন ধান কাটতে ও ঘরে তুলতে ব্যস্ত সময় পার
করছেন এলাকার কৃষক-কৃষাণী ও দিনমজুররা। সেই সাথে ঘরে ঘরে চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি।
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, কৃষকরা দল বেধে ধান কাটছেন আর মনের সুখে
গান গাইছেন। কেই ধানের আটি বাঁধছেন, কোথাও কোথাও ধান কেটে মাঠের মধ্যেই বাদা দিয়ে
রাখছেন। আবার বিভিন্ন যানবাহনে ও কৃষকরা কাঁধে করে ধান বয়ে নিয়ে যাচ্ছেন নিজ বাড়িতে। ফসলের
মাঠ থেকে বাড়ি সর্বত্র চলছে নতুন ধান ঘরে তোলার মাহা উৎসব।
কৃষকরা জানান,এখন পুরো ধমে ইরি ধান কাটা শুরু হয়েছে। কাঠ ফাঁটা রোদ উপেক্ষা করে সকাল-সন্ধ্যা
মাঠে কাজ করছেন কৃষকরা। কৃষকরা আরো জানান,যদি আবহাওয়া অনুকুলে থাকে তাহলে ১০-১২ দিনের
মধ্যে ধান কাটা,মাড়ায় ও শুকিয়ে ঘরে তোলার কাজ সম্পন্ন হবে।
কৃষক ও দিনমজুরদের সাথে কথা বলে জানাগেছে,এবার এক বিঘা ধান কেটে ও আটি বেধে কৃষকের
বাড়িতে আনতে খরজ হচ্ছে সাড়ে ৫ হাজার টাকা।
গামন্তার কচুয়ার পোতা গ্রামের কৃষক কওছার আলী জানান, বিঘা প্রতি ৫ হাজার টাকায়ও ধান কাটতে
মুজুর পাওয়া যাচ্ছেনা। তাই নিজেরাই ধান কাটতে শুরু করেছি। তিনি আরো জানান,তেল-সারসহ সব
জিনিসের দাম বেশী তবে এ বছর ফলন ভালো হওয়াই কোনো রকমে আসলটা বাচবে।
দিনমুজুররা জানান,এবছরে তাপমাত্রা প্রচন্ড বেশি তারপরও মুজুর সংকট সে কারনে মুজুরি একটু বেশি।
তারা আরো জানান,আমরা এবছর কাটা বান্দা ৫ হাজার টাকা নিচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা জানান,মহেশপুর উপজেলায় এ বছর ইরি বোরো মৌসুমে
২১ হাজার ৮ শ’ ৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এ বছর ধান উৎপাদ লক্ষমাত্রা ধরা হয়েছে ১
লাখ ৩১ হাজার ৯ শ’ ৬০ মেঃ টন। বর্তমানে এ উপজেলায় প্রায় ৬০ ভাগ ধান কাটা হয়েছে। এখনো পর্যন্ত
আবহাওয়া অনুকুলে আছে বলে কৃষকরা যে ফলন আশা করেছিল তার চাইতে বেশি ফলন পাচ্ছেন। তবে
আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী সোমবার থেকে বৃষ্টির পূর্বভাস দেওয় হয়েছে। সে কারনে উপজেলার সকল
কৃষকদেরকে জমির ধান যদি ৮০ ভাগ পেকে থাকে তাহলে দেরি না করে দুরুত ধান কেটে ঘরে তোলার জন্য
আহব্বান জানান তিনি।
জিয়াউর রহমান জিয়া
মহেশপুর , ঝিনাইদহ

Tags: কৃষিকাজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে দুঃসংবাদ
  • ঈদে ভারত থেকে গরু আমদানির খবর নিয়ে যা জানাল মন্ত্রণালয়
  • সুনামগঞ্জে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ২০০ কোটি টাকার স্বপ্ন
  • বিনা খরচে নারীরা যৌতুক নিরোধ আইনে মামলা করতে পারবেন যে কোন থানায়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম