Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাষ্ট্রীয়ভাবে শেরে বাংলার ৬৩ তম মৃত্যুবার্ষিকী পালন করার দাবি

Bangla FMbyBangla FM
২:০২ pm ২৬, এপ্রিল ২০২৫
in জাতীয়
A A
0

আগামীকাল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ রাষ্ট্রীয়ভাবে পালন করার দাবি করেন।
আজ এক বিবৃতিতে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার শিখা ও নির্বাহী চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে যথাযথ মর্যাদায় শেরে বাংলা এ কে ফজলুল হক এর ৬৩তম মৃত্যুবার্ষিকী পালন করার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে পদ্মাসেতুর নামকরণ শেরে বাংলা সেতু নামকরণ করতে হবে। শেরে বাংলা যেখানে শায়িত রয়েছেন সেই তিন নেতার মাজারে শেরে বাংলা মিউজিয়াম করার আহ্বান জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, দেশ ও মানুষের জন্য শেরে বাংলা এ কে ফজলুল হক যে অবদান তা চির স্মরণীয় হয়ে থাকবে। উপ-মহাদেশের একজন প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ ও গণমানুষের নেতা ছিলেন তিনি। শোষিত ও লাঞ্চিত কৃষক প্রজার ত্রাণকর্তা হিসেবে তিনি জমিদারী প্রথা উচ্ছেদ ও মহাজনী আইন পাশ এবং ঋনশালিশী বোর্ড গঠন করে মহাজনদের শোষন থেকে কৃষকদের মুক্ত করেছিলেন। অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী হিসেবে তিনি এদেশের মানুষকে শিক্ষা ও রাজনীতি, সমাজ সংস্কারসহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য অনন্য অসাধারণ ভূমিকা পালন করেছিলেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং আল্লাহ যেন এই মহান নেতাকে জন্নাত দান করেন সেই প্রার্থনা করি।
২৭ এপ্রিল সকাল ৮টায় শেরে বাংলার মাজারে
শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের শ্রদ্ধা নিবেদন
শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার শিখা ও নির্বাহী চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসার নেতৃত্বে ২৭ এপ্রিল সকাল ৮টায় শেরে বাংলার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হবে। মাজার প্রাঙ্গণে শেরে বাংলার নামে পদ্মাসেতু করার দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করা হবে। সকলকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান।

বার্তা প্রেরক
তানজিম মীম
সদস্য
নির্বাহী কমিটি

Tags: শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে শিশুর মৃত্যু
  • ঝালকা‌ঠির নলছিটিতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
  • চু্য়াডাঙ্গায় বিনোদন কেন্দ্রগুলো উপচে পড়া ভিড়
  • ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় : ভাষাবিজ্ঞান, সংস্কৃতি ও বাঙালির জ্ঞান-ঐতিহ্যের এক মহীরুহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম