Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুবিপ্রবিতে প্রথম ধাপে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১২:০৫ pm ২৫, এপ্রিল ২০২৫
in ক্যাম্পাস
A A
0

জামিউল ইসলাম তুরান,শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা :

সিলেট বিভাগের একমাত্র পরীক্ষাকেন্দ্র হিসেবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম ধাপে সুবিপ্রবিতে সি ইউনিটের ২’শ ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১’শ ৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন। উপস্থিতির হার ৮৭ দশমিক ৪ শতাংশ। 

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

এসময় পরীক্ষার হল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন,  বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হারুন অর রশিদ,  প্রক্টর ড. শেখ আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা. তারিক জামিল অপুসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সুবিপ্রবিতে প্রথম ধাপের গুচ্ছ ভর্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে৷ শিক্ষার্থীরা উৎসবমূখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে৷ সকলের সহযোগিতায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা সফলভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আগামী পরিক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করি৷’

উল্লেখ্য, আগামী ২ মে শান্তিগঞ্জের আব্দুল মজিদ কলেজ ও সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে ২য় ধাপে অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। এতে ৯ শত ২২ জন শিক্ষার্থী অংশ নেবেন।  এবং ৯ মে ৩য় ধাপে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট, শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ এতে ২ হাজার ৮ শত ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করবে৷

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলা এফএম’এ সংবাদ প্রকাশের পর জামালপুরে ভিজিএফ কার্ড বাড়ছে ২ লাখ
  • সৈয়দপুরে এফওএইচ স্কুলে ঈদ উপহার বিতরণ
  • জামালপুরে যোগদান করেছেন ৫৬ জন ডাক্তার
  • ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মধ্যপ্রাচ্য থেকে এক লিটার তেলও বের হবে না, ইরানের কড়া হুঁশিয়ারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম