Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন 

Bangla FMbyBangla FM
১১:৫০ am ২৫, এপ্রিল ২০২৫
in অন্যান্য
A A
0

মোঃ আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর “সি” ইউনিটের (বাণিজ্য বিভাগের) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১.০০টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সিরাজগঞ্জের শাহজাদপুর শহরের মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে “সি” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটে মোট ৪২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায়  অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৯৪.০১ %। 

এর আগে ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার উপকমিটিসমূহের সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ  ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে সভা করেন। ভর্তি পরীক্ষা শেষে এক বার্তায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ভর্তি পরীক্ষার উপকমিটির সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, পল্লী বিদুৎ  ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষ, শাহজাদপুরবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

শুক্রবার সারাদেশে গুচ্ছভুক্ত মোট ১৯টি বিশ্ববিদ্যালয়ের “সি” ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এরপর যথাক্রমে ০২ মে “বি” ইউনিট এবং ০৯ মে “এ” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদিখানে শিল-পাটা কারখানা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মেইন গেট নির্মাণে অনিয়ম
  • সর্বনাশা সুপারি! মুখে ক্যান্সার থেকে লিভারের ক্ষতি—জানুন ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি
  • সিলেটে ভয়ঙ্কর অ’পহ’রণ! মুক্তিপণ চক্রের ভয়’ঙ্কর ঘটনা
  • গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম