Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাশ্মীর হামলাকে ‘সরকারের ষড়যন্ত্র’ বলায় আসামের বিধায়ক গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
৪:১৯ pm ২৪, এপ্রিল ২০২৫
in বিশ্ব
A A
0


কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সংঘটিত সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মন্তব্য করায় আসামের এক বিধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত এই নেতার নাম আমিনুল ইসলাম। তিনি অল ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (এআইইউডিএফ) একজন বিধায়ক এবং আসামের ধিং এলাকা থেকে নির্বাচিত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এনডিটিভির খবরে বলা হয়, পুলওয়ামা (২০১৯) ও পেহেলগাম (২০২৫) – দুটি সন্ত্রাসী হামলাকেই সরকারি ষড়যন্ত্র বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেন আমিনুল। এই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়ে গেলে আসাম পুলিশ বিষয়টি তদন্তে নেয় এবং পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে।

আসাম পুলিশ তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্টে জানায়, “বিধায়ক আমিনুল ইসলামের বিভ্রান্তিকর ও উসকানিমূলক মন্তব্যের ভিত্তিতে একটি মামলা হয়েছে। তাঁর ভিডিও জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করছে বিধায়, তাঁকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।”

এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আমিনুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

বিধায়কের এই বক্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিরোধীরা একে ‘মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত’ বলে সমালোচনা করলেও, সরকার বলছে— “জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ
  • মানবিক যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • কুলাউড়ায় পরকীয়া বিরোধে যুবককে পিটিয়ে হত্যা
  • কমলগঞ্জে নারী অপহরণ চেষ্টার ঘটনায় গ্রেফতার ৩
  • জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম