Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যৌথ অভিযানে গোপালপুরে বিপুল পরিমাণ বাংলা মদ ও নগদ টাকা জব্দ

Bangla FMbyBangla FM
৩:৩৯ pm ২৩, এপ্রিল ২০২৫
in অপরাধ
A A
0

মোঃ নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। অভিযানে হেমনগর ইউনিয়নের নলিন বাজার সংলগ্ন সুইপারবাড়ি থেকে আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা মূল্যের বাংলা মদ এবং মাদক বিক্রির নগদ ৩,৯৫,৭০০ টাকা জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন: অপূর্ব (২৫), শয়ন (১৫) এবং শাখারিয়া গ্রামের আনোয়ার হোসেন (৪২)। অভিযানের সময় মদ তৈরি ও সংরক্ষণের বিভিন্ন উপকরণ জব্দ করে সেগুলো তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ৩৭ আর্মি এডি রেজিমেন্টের ক্যাপ্টেন শাহরিয়ার আশফাক। তাঁর সঙ্গে ছিলেন গোপালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান এবং টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম।

অভিযান-পরবর্তী এক বিবৃতিতে এসিল্যান্ড মো. নাজমুল হাসান জানান, “জব্দকৃত মালামাল, নগদ অর্থ ও আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মামলা দায়ের করবে। এদের সাথে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় বাসিন্দারা এমন সফল অভিযানের জন্য যৌথ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এবং মাদক নির্মূলে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ
  • মানবিক যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • কুলাউড়ায় পরকীয়া বিরোধে যুবককে পিটিয়ে হত্যা
  • কমলগঞ্জে নারী অপহরণ চেষ্টার ঘটনায় গ্রেফতার ৩
  • জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম