Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; একজন গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
৩:৩৫ pm ২৩, এপ্রিল ২০২৫
in অপরাধ
A A
0

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:


মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূকে (২৫) ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের ভিতরের একটি টিলার উপর এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধূর পিতা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার সকালে অভিযুক্ত টমটম চালক রনি মিয়াকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী ঈদগাহটিলা গ্রামের মৃত বাতির মিয়ার ছেলে।


থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় স্বামীর কাছে যাওয়ার উদ্যেশ্যে কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে যান উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকার বাসিন্দা ওই গৃহবধূ। গাড়িটি রাত সাড়ে ১০টায় আসবে জেনে বাড়িতে ফিরে যেতে ওই গৃহবধূ একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। সে সময় অটোরিকশায় পাভেল নামে এক ছেলে ছিল। পরে অটোরিকশা চালক রনি ও পাভেল মিলে আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর নিয়ে  ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্ব্বক গৃহবধূকে ধর্ষণ করে। তারপর ওই গৃহবধূকে সিএনজিচালিত একটি অটোরিকশায় তুলে দেয় তারা। পরে ওই গৃহবধূর পিতা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ অটোরিকশা চালক রনি মিয়াকে (৩২) গ্রেপ্তার করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, গৃহবধূ ধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শাব্বির এলাহী, কমলগঞ্জ 

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান
  • পঞ্চগড়ে বদলির ৪ মাস পরও যোগ দেননি মহিলা বিষয়ক কর্মকর্তা
  • রংপুরে রমজানের ছুটিতে বিপথে শিক্ষার্থীরা
  • সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
  • সারিয়াকান্দিতে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম