Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘রোদ বৃষ্টির গল্প’ এনে দিলো স্বীকৃতি, মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনীত সুব্রত সঞ্জীব

Bangla FMbyBangla FM
৫:০২ pm ২২, এপ্রিল ২০২৫
in বিনোদন
A A
0

বিনোদন নিউজ :

দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ড ২০২৪-এ সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র ক্যাটাগরির সেরা চিত্রনাট্যকার বিভাগে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় নাট্যকার সুব্রত সঞ্জীব। ‘রোদ বৃষ্টির গল্প’ নামক প্রশংসিত কাজটির জন্য এই মনোনয়ন লাভ করেন তিনি।

পুরস্কারপ্রাপ্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছে প্রথম আলো কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৪-এ সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র ক্যাটাগরির সেরা চিত্রনাট্যকার বিভাগে ‘রোদ বৃষ্টির গল্প’-এর জন্য আপনি চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। অভিনন্দন আপনাকে।

এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আগামী ২৩ মে ২০২৫, শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুব্রত সঞ্জীব বলেন,কৃতজ্ঞতা আমার সৃষ্টি কর্তার প্রতি। কৃতজ্ঞতা আমার মা-বাবা, পরিবার ও সব শুভাকাঙ্ক্ষীদের। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার গুরু মিন্টু বসুকে। ভালোবাসা ও কৃতজ্ঞতা আমার প্রোডাকশন হাউস এবং ‘রোদ বৃষ্টির গল্প’ টিমের প্রতি।

তিনি বলেন, ধন্যবাদ এইমোন মোজাফফর এবং দেবাশীষ চক্রবর্তী দাদাকে এই দুজন না হলে গল্পটি সম্ভব হতো না। কৃতজ্ঞতা মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ডকে।

‘রোদ বৃষ্টির গল্প’ কাজটির আরও দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে: সেরা অভিনেতা: খায়রুল বাসার,সেরা অভিনেত্রী: সাদিয়া ফাতেমা তাসনিম আইমান। সবাইকে শুভকামনা জানিয়ে সুব্রত সঞ্জীব বলেন,বাংলা নাটকের জয় হোক। ভালোবাসা ও শুভকামনা নিরন্তর।

Tags: মেরিল-প্রথম আলো পুরস্কার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
  • ঠাকুরগাঁওয়ে কুলিক নদীতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার
  • রূপগঞ্জে ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক
  • শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম