Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

Bangla FMbyBangla FM
১:৩৭ pm ২২, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

সদরপুর  (ফরিদপুর) প্রতিনিধি:

জাতীয় দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলা–এর আয়োজনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের এসব অপকর্ম অনেকদিন ধরেই আড়ালে চলছিল। কিন্তু সরকারের পরিবর্তনের পর আমার দেশ পত্রিকায় এসব দুর্নীতির সংবাদ প্রকাশিত হলে মেঘনা গ্রুপের কর্তাব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় ভারতের ‘চাপ’ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

বক্তারা আরও বলেন, মাহমুদুর রহমান একজন নির্ভীক ও আপসহীন সাংবাদিক। তিনি তার পত্রিকার মাধ্যমে দীর্ঘদিন ধরে ক্ষমতাধর দুর্নীতিবাজ রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে সত্য প্রকাশ করে আসছেন। আজ তারই মূল্য দিতে হচ্ছে তাকে ষড়যন্ত্রের শিকার হয়ে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, আমার দেশ জেলা প্রতিনিধি মো. ইব্রাহিম হুসাইন, জেলা যুবদলের সভাপতি ও পাঠক মেলার সভাপতি রাজিব হোসেন, বাংলাভিশন টিভি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি হারুন আনসারী রুদ্র প্রমুখ।

এই কর্মসূচিতে সাংবাদিক, রাজনীতিবিদ ও আমার দেশ পাঠক মেলার বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং মাহমুদুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

মোঃ শেখ ছোবাহান 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম