Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে আহত ৫, দুই দিনের বন্ধ

Bangla FMbyBangla FM
১১:৪৮ am ২২, এপ্রিল ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তারা প্রত্যেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।

এছাড়াও সংঘর্ষ ও সহিংসতা এড়াতে আগামী দু’দিন ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম মোবারক হোসাইন এ তথ্য জানান।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

তারা হলো, ঢাকা কলেজের মো. নাজমুস সাকিব (১৮), রাজিন(১৮), মো, শামীম(১৮), চন্দ্রিমা মার্কেটের কর্মচারী সানি(৩০) ও শিক্ষার্থী মো সিয়াম (১৭)।

ঢাকা সিটি কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম মোবারক হোসাইন জানান, কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে পুরো বিষয়টি এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিতে হবে। 

সিটি কলেজের অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তার জন্য প্রশাসনের কাছে আমরা বিচার দিয়েছি। তারাই আমাদের ক্ষতিপূরণ নিশ্চিত করবেন। পরবর্তী সময়ে যেন কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বুধবার ও বৃহস্পতিবার কলেজ বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানায়, গতকাল সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কয়েকজন শিক্ষার্থীকে মারপিট করে। তারই জেরে আজকে এই ঘটনা ঘটে থাকতে পারে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজে সংঘর্ষে এখন শিক্ষার্থীসহ আহত ৫ জন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। 

তাদের মাথায় আঘাতের চিহ্ন এবং সিটি কলেজের শিক্ষার্থীর শামীমের কোমরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।

Tags: ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জার্মানি থেকে ৫ হাজার সৈন্য প্রত্যাহারের নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী
  • ইরান যুদ্ধে সমর্থন দেওয়া প্রতিটি দেশকে জবাবদিহির আওতায় আনতে হবে: ইরাভানি
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম