Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ছাত্রদল কর্মী পারভেজ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে সৈয়দপুরে মানববন্ধন

Bangla FMbyBangla FM
১:১৪ pm ২১, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সৈয়দপুর সরকারি কলেজ, কামারপুকুর ডিগ্রী কলেজ, হাজারীহাট স্কুল এন্ড কলেজ, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ, মকবুল হোসেন ট্রাস্ট বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, কিশোরগঞ্জ সরকারি কলেজে ওই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে ছাত্র নেতৃবৃন্দ জুলাই আগষ্ট আন্দোলনে অকুতোভয় সৈনিক প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

বিভিন্ন কলেজে কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি, ছাত্রদল নেতা মাহামুদুল হাসান সুমন, নাঈম তানজিল, মো. জন, সৈয়দপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল কবির, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সিহাব ইসলাম, সাধারণ সম্পাদক হৃদয় প্রামানিক, কামারপুকুর ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক লিমন, হাজারীহাট স্কুল কলেজের সভাপতি মিরাজুল, সাংগঠনিক সম্পাদক আরাফাত জামান আপন, খালিশা বেলপুকুর কলেজ ছাত্রদল সভাপতি অন্তর, সাধারণ সম্পাদক রোহান, কিশোরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রোকন সহ সংশ্লিষ্ট কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ। 

মানববন্ধন থেকে ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান আগামি ২৪ ঘন্টার মধ্যে ছাত্রদল কর্মী পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানান। অন্যথায় সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।

Tags: পারভেজ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাও ভারতে গ্রেপ্তার
  • মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
  • ফসল রক্ষা বাঁধে দুর্নীতি সুনামগঞ্জে বিক্ষোভ
  • কুমিল্লা সিটি করপোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
  • কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামি আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম