Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স- মোদি বৈঠক আজ

Bangla FMbyBangla FM
৫:৩০ am ২১, এপ্রিল ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার সকালে (২১ এপ্রিল) চার দিনের সফরে ভারতে পৌঁছেছেন। ভ্যান্সের সফরসঙ্গী হয়েছেন, তার স্ত্রী মার্কিন সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভুত ঊষা ভ্যান্স, তিন সন্তান এবং মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা। 

এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে নয়া দিল্লির পালাম টেকনিক্যাল এলাকায় ভ্যান্সের বিমান অবতরণ করেছে। 

এনডিটিভি বলছে, আজকেই ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক শক্তিশালী ও দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি চূড়ান্তের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে।

মোদি-ভ্যান্স অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অগ্রাধিকার নিয়েও আলোচনা করবেন। এই আলোচনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকতে পারেন। 

ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি জেডি ভ্যান্সের প্রথম ভারত শপথ। প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান্সের সঙ্গে এসেছেন পাঁচ সদস্যের উচ্চ-পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল। এদের মধ্যে রয়েছেন পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা। 

টাইমস অব ইন্ডিয়া বলছে, শুল্ক নিয়ে ভারতের সঙ্গে যে জটিলতা দেখা দিয়েছে সেটি ভান্সের সফরকালে মিটতে পারে কিনা তা নিয়ে জল্পনা চলছে। 

এই আবহে জেডি ভান্সের ভারত সফরকে বেশ তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

Tags: ভ্যান্স- মোদি বঠক আজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বেচ্ছাসেবক লীগের সেই রহিম এখন সাভার পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি
  • সারিয়াকান্দিতে যানজট নিরসনে থানা পুলিশের অভিযান
  • দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ঢল, যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনের নানা উদ্যোগ
  • কোরআনের ‘ভুল’ ধরতে গিয়ে কুরআনের সৌন্দর্যে মুগ্ধ হলাম: চলচ্চিত্রকার গাজী রাকায়েত
  • মৌলভীবাজারে সমাজকর্মীর ওপর হামলার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম