Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
২:১৭ pm ২০, এপ্রিল ২০২৫
in আইন ও আদালত
A A
0

রুবেল হোসাইন, বিশেষ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে পৌর শহরের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বদরুল আলম উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারের খবর বদরুল আলম নিজেই তাঁর ফেসবুক আইডিতে দিয়েছেন। তিনি লিখেছেন, কোনো মামলা ছাড়াই আমাকে গ্রেপ্তার করা হলো। আল্লাহ ভরসা।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বদরুল আলম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি কটিয়াদী রক্তদান সমিতির সমন্বয়ক। বেশির ভাগ সময় তাঁকে সামাজিক কর্মকাণ্ডে দেখা যেত। এর ফলে অল্প বয়সেই কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া উপজেলা নির্বাচনে অংশ নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

সদর থানা–পুলিশের একটি সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় একাধিক মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় বদরুল আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বদরুল আলমের বিরুদ্ধে কটিয়াদী থানায় মামলা নেই। কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে সদর থানা–পুলিশের কাছে তাঁকে তুলে দেওয়া হয়েছে।

সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বদরুল আলম এজাহারভুক্ত আসামি নন। সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

Tags: অপরাধরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুছাপুর রেগুলেটর প্রকল্প একনেক কমিটিতে পাস হবে: বন ও পরিবেশ মন্ত্রী
  • ঢাকায় অগ্নিকান্ডে নিহত নৌ-বাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অনন্যা’র লাশের অপেক্ষায় সৈয়দপুরবাসী
  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • ছাত্রদলের নতুন কমিটির গুঞ্জন, সভাপতি পদে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত
  • পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম