Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্যাটারি চালিত অটোরিকশা ডোবায় পড়ে ব্রাহ্মণপাড়ার চালক নিহত

Bangla FMbyBangla FM
২:৩০ pm ১৮, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

 

মোঃ রেজাউল হক শাকিল,  ব্রাহ্মণপাড়া:

কুমিল্লার বুড়িচংয়ে ব্যাটারি চালিত অটো রিকশা ডোবায় পড়ে চালক নিহত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা সদরের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা  চালক মোঃ আল আমিন (২৭)৷ সে পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের রোমান মিয়ার ছেলে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।ওসি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে আলু ও রসুন বোঝাই ব্যাটারি চালিত একটি অটোরিকশা বুড়িচং বাজার সংলগ্ন নোয়াপাড়া এলাকায় খাদে পড়ে যায়।

এতে চালক আলামিন অটোরিকশাটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে বুড়িচং হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানায়, অতিরিক্ত মালামাল থাকার কারণে একটি ব্রিজে ওঠার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এ সময় অটোরিকশাটির নিচে চাপা পড়ে যায় চালক। অতিরিক্ত মালামাল থাকায় তাকে উদ্ধার করতে সময় লাগে। ফলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত অটো রিক্সাটিকে জব্দ করে। বাবা মায়ের একমাত্র সন্তান আলামিন ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন৷ পরিবারের এক মাত্র উপার্জনকারী  আলামিনের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে শিশুর মৃত্যু
  • ঝালকা‌ঠির নলছিটিতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
  • চু্য়াডাঙ্গায় বিনোদন কেন্দ্রগুলো উপচে পড়া ভিড়
  • ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় : ভাষাবিজ্ঞান, সংস্কৃতি ও বাঙালির জ্ঞান-ঐতিহ্যের এক মহীরুহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম