Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান, গাজায় সহিংসতা ও মানবিক সংকট অব্যাহত

Bangla FMbyBangla FM
৬:২৩ am ১৮, এপ্রিল ২০২৫
in বিশ্ব
A A
0

হামাস আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি জানিয়েছে, তারা কেবল একটি পূর্ণাঙ্গ বন্দিমুক্তি চুক্তির ভিত্তিতে আলোচনায় রাজি, যাতে সব জিম্মির মুক্তি ও ফিলিস্তিনি বন্দিদের অবমুক্তি নিশ্চিত হবে এবং যুদ্ধের একটি স্থায়ী অবসান সম্ভব হবে।

হামাসের শীর্ষ আলোচক খালিল আল-হাইয়া বলেন, “আমরা এমন কোনো আংশিক চুক্তি গ্রহণ করবো না, যা কেবলমাত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থ রক্ষা করে।”

ইসরায়েলের প্রস্তাব অনুযায়ী, ৪৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০ জন জিম্মি মুক্ত করার শর্ত দেওয়া হয়েছিল। ইসরায়েলি তথ্যমতে, বর্তমানে প্রায় ৫৯ জন জিম্মি এখনো গাজায় আটক রয়েছেন, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের অধিকাংশই ঘরছাড়া সাধারণ মানুষ, যারা আশ্রয়শিবিরে তাঁবুতে অবস্থান করছিলেন। আল-মাওয়াসি এলাকায় এক তীব্র বিস্ফোরণে তাঁবুগুলোতে আগুন ধরে গেলে প্রাণহানির ঘটনা ঘটে, যার মধ্যে শিশুরাও ছিল।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত দুই দিনে ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হয়েছে। তবে এসব হামলার বিস্তারিত নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তারা।

গাজায় মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। আন্তর্জাতিক ১২টি বড় সাহায্য সংস্থার প্রধানরা এক বিবৃতিতে জানিয়েছেন, গাজায় মানবিক সহায়তা কার্যক্রম “সম্পূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে” পৌঁছেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। সেই ঘটনার জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৫১ হাজার ৬৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

Tags: গাজায় সহিংসতা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের নতুন নেতা মোজতবা খামেনিকে ঘিরে জল্পনা, সংশয় প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প
  • সংসদ অধিবেশন শুরু হচ্ছে বেলা ১১টায়
  • হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাও ভারতে গ্রেপ্তার
  • মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
  • ফসল রক্ষা বাঁধে দুর্নীতি সুনামগঞ্জে বিক্ষোভ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম