Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুরিয়ার সার্ভিসে আসা ১৫কেজি গাজাসহ যুবক আটক

Bangla FMbyBangla FM
৯:২৭ am ১৭, এপ্রিল ২০২৫
in অপরাধ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি: 

নীলফামারীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে আসা ১৫ কেজি ৩ শ’ গ্রাম গাঁজাসহ মো. রফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে শহরের পিটিআই মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার বুগড়াপাড়া গ্রামের আফতাব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদর থানার একটি টিম পিটিআই মোড়ের এজেআর কুরিয়ার সার্ভিস এর সামনে তল্লাশি চালিয়ে রফিকুলকে আটক করে। বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৫ কেজি ৩ শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ ছয় হাজার টাকা।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ জানান, আটক যুবক দীর্ঘদিন ধরে নীলফামারী, রংপুরসহ আশপাশের জেলায় মাদক সরবরাহ করে আসছিল। আজকে তাদের চালান হবিগঞ্জ থেকে একটি কুরিয়ারের মাধ্যমে বাদামের বস্তায় গাঁজা নিয়ে আসতেছিল। আগেও মাদক মামলার রেকর্ড রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাঁজা পরিবহনের কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। গাঁজার চালানের সাথে আরো কয়েকজন অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী জড়িত আছে। নিবিড় তদন্তের মাধ্যমে ওই মাদক ব্যবসায়ীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূলে নীলফামারী জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। (ছবি আছে) 

শাহজাহান আলী মনন 

নীলফামারী জেলা প্রতিনিধি 

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জানা গেল ঈদের ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত কবে
  • মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৬৫ স্কুল শিক্ষার্থীর দাফন সম্পন্ন ইরানে
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির ধারায় সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর
  • যুদ্ধের মধ্যেই ভরিতে ৯ হাজার টাকা কমল স্বর্ণের দাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম