Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিংগাইরে সাংবাদিক মাসুম বাদশার উপর হামলা

Bangla FMbyBangla FM
৩:৪৫ pm ১৫, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মুহ.মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি দৈনিক ফুলকির স্টাফ রিপোর্টার মাসুম বাদশার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভেঙ্গে দিয়েছে তার বাম হাত। 
জানাগেছে,মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল পৌণে ১০ টার দিকে উপজেলার ধল্লা বাজারস্থ তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান ধল্লা পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার অফিসে ঢুকে ধল্লা মধ্যপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র আব্দুস সালামের (৫৩) নেতৃত্বে ধল্লা লক্ষ্মীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন গাদুর পুত্র হুমায়ন (৪০), তুফান আলীর পুত্র আনোয়ার হোসেন (৪০), কাউছারের পুত্র জিসান (২২) ও জোনাব আলীর পুত্র ওয়াজ উদ্দিন (৪৫) সহ অজ্ঞাত ৮-১০ জন দা,চাপাটি, লোহার রড ও লাঠিশোটা নিয়ে সাংবাদিক মাসুম বাদশা’র ওপর হামলা চালায়।  এলোপাথাড়ী মারপিটের সময় হুমায়নের রডের আঘাতে তার বাম হাত ভেঙ্গে যায়। এ সময় আনোয়ার দা দিয়ে মাথা লক্ষ্য করে কোপ দেয়। এতে তার ডান হাতের কব্জিতে লাগে। এ সময় তার ডাক চিৎকারে ওই অফিসের লোকজন ও এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক মাসুম বাদশাহ বলেন, হামলাকারীরা এলাকার মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাদের কয়েকজনের বিরুদ্ধে ইতিপূর্বে সংবাদ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সেকেন্ড ইন কমান্ড হুমায়নের ভাই ও বোনের অনিয়ম ও দুর্নীতির সংবাদ দৈনিক ভোরের কাগজ ও দৈনিক ফুলকি পত্রিকায় একাধিকবার প্রকাশিত হয়েছে। এরই জের ধরে তারা হামলা ও হত্যার পরিকল্পনা করে। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে তারা খোলশ পাল্টে বিএনপির রাজনীতিতে যোগ দিয়ে অপরাধমূলক কর্মকান্ডের মাত্রা বাড়িয়ে দেয় এবং আমার কাছে চাঁদা দাবি করে। সংবাদ প্রকাশ ও চাঁদা না দেয়ার জেরধরে আমাকে তারা হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
এ দিকে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সিংগাইর প্রেসক্লাবের এক জরুরি সভায় নিন্দা প্রস্তাবে জড়িতদের শাস্তি দাবি করা হয়। এ ছাড়া সিংগাইর ও মানিকগঞ্জের অনেক সাংবাদিক এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, সাংবাদিকের উপর হামলার খবর শুনেছি,অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভোট কেন্দ্রে পুলিশের গুলিতে দিনমজুরের পথচলা অনিশ্চিত, পুলিশ সদস্য প্রত্যাহার
  • সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ব্যবসায়ী গ্রেফতার
  • ভেদরগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ: আহত ২, যুবদল সভাপতি আটক ‎
  • ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
  • শিক্ষার্থীদের প্রায় ১৭ লাখ টাকা নিয়ে উধাও নার্সিং কোচিং সেন্টারের মালিক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম