Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় মসজিদের মুয়াজ্জিন নিহত

Bangla FMbyBangla FM
৭:৪৯ am ১৫, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ীতে ড্রাম ট্রাকের চাপায় মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আলি (৭৩) নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া মোড়ের কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলি ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। সে খেজুরতলা খাঁ পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িক্ত পালন করত। 

এই ঘটনায় তাৎক্ষনিকভাবে বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে ধরে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, নিহত মোহাম্মদ আলি আজ মসজিদে ফজরের নামাজ শেষ করে নওদাপাড়া মোড়ে

কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক পারাপরের সময় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নুরুন্নবী ইসলাম জানান, ড্রাম ট্রাকের চাপায় মোহাম্মদ আলি নামের একজন নিহত হয়েছে। বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি নিয়ে নিহতের পরিবার ও উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে পরামর্শ ক্রমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আল-আমিন খান রাব্বি 

কুষ্টিয়া 

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নতুন সরকারের শপথের দিনক্ষণ জানালেন প্রেস সচিব
  • সিলেটের প্রত্যাশা, মন্ত্রিসভা গঠন ঘিরে জল্পনা
  • এমপি হওয়া সর্বকনিষ্ঠ নারী কে এই শারমিন পুতুল
  • বাকেরগঞ্জে নবনির্বাচিত এমপি আবুল হোসেন খানের ফুলেল শুভেচ্ছা গ্রহণ
  • খুলনা-৬ আসনে জামাত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নিরঙ্কুশ জয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম