Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজীপুরে বগি লাইনচ্যুত, ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

Bangla FMbyBangla FM
৪:৩১ am ১৪, এপ্রিল ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

গাজীপুর প্রতিনিধিঃ

ঢাকা-টাঙ্গাইল রেলরুটের গাজীপুরের সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুতের ১৪ ঘণ্টা পর ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) ভোররাতে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে, রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদির উজ জমান জানান, রোববার আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলসড়কের সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। 

এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের লোকজন ঘটনাস্থলে যান। পরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চালক দুর্ঘটনা কবলিত পেছনের চারটি বগি ঘটনাস্থলে রেখে ইঞ্জিনসমেত অন্যান্য বগি নিয়ে ঢাকায় পৌঁছান। 

সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ভোররাত সাড়ে চারটার দিকে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ও লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, ‘নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকা উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। রোববার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছানোমাত্রই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। 

এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল প্রায় ১৪ ঘণ্টা বন্ধ ছিল। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম