Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সকালে পুকুরের মাছ লুট, সন্ধ্যায় যুবকের লাশ উদ্ধার 

Bangla FMbyBangla FM
১০:৫৯ am ১২, এপ্রিল ২০২৫
in অন্যান্য
A A
0

সউদ আব্দুল্লাহ 

কালাই উপজেলা প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে সরকারি পুকুরে মাছ লুটের পর সন্ধ্যায় ওই পুকুর থেকেই মনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় জনতা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

নিহত মনোয়ার হোসেন ছিলেন ওই গ্রামের মৃত আফতাব আলীর ছেলে। বিষয়টি রাতে নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,উপজেলার পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কুদ্দুস ফকিরের ঘনিষ্ঠ সহকর্মী এবং আওয়ামী লীগ কর্মী নাসির উদ্দিন সরকারি ‘সরিষা পুকুর’টি তিন বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। শুক্রবার সকাল থেকে স্থানীয় জনতা হঠাৎ জড়ো হয়ে ওই পুকুরের মাছ লুটপাট শুরু করে। পুকুরে মাছ ধরার সেই চেষ্টায় অংশ নেয় মনোয়ার হোসেনও।

দুপুরের দিকে অধিকাংশ মানুষ চলে গেলেও মনোয়ার পুকুরেই থেকে যায়। তার মা মঞ্জুয়ারা বিবি তাকে ডাকলেও সে বাড়ি ফেরেনি। সন্ধ্যার দিকে পুকুরের ঝোপের মধ্যে তার মরদেহ দেখতে পান গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, মনোয়ারের কপালে কাটা দাগ ছিল এবং তার মুখ দিয়ে ফেফড়া বের হয়ে এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে স্থানীয় ও পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

নিহতের মা বলেন, ছেলে খুব জেদি ছিল।বলেছিল 

,বড় মাছ না ধরা পর্যন্ত ফিরবে না। কেউ তাকে মারেনি,সবাই তাকে ভালোবাসতো।হয়ত ভূত- প্রেতই পানিতে ডুবিয়ে মেরেছে।”

এদিকে পুকুর লিজদার নাসির উদ্দিন বলেন, “তিন বছর লিজ নিয়ে এক বছর যেতেই গত বছরের ৫ আগস্টের পর থেকেই মাছ লুটের চেষ্টা চলছিল। গতকাল ১১ এপ্রিল গ্রামের সকলে মিলে মাছ হরিলুট করেছে।আমার অনেক টাকার ক্ষতি হয়েছে।আমি ন্যায় বিচার চাই।মনোয়ারের পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা শুনেছি । 

স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, পুকুরের মেয়াদ প্রায় শেষের দিকে শুনেছি। এইজন্য লিজদার কিছুদিন আগে মাছ তুলে বিক্রি করেছে। আজকের মাছ ধরা ছিল গ্রামবাসীর উৎসাহে।তবে  ওই পুকুরে জ্বীনের অবস্থান আছে বলে গ্রামের অনেকের বিশ্বাস। মনোয়ার হয়তো জ্বীনের কবলে পড়ে মারা গেছে।

Tags: অপরাধযুবকের লাশ উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রায়গঞ্জে খাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২
  • রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই
  • যশোরের পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • সদরপুরে জাটকা সংরক্ষণে অভিযান, জাল জব্দ
  • আখাউড়ায় মাশরুম চাষের উপকরণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম