Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

’মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ১১

Bangla FMbyBangla FM
৮:৫৪ am ১২, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

টাঙ্গাইলের ধনবাড়ীতে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্তত ১৩ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজং বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অধিকাংশই জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী।

আহতরা একটি মাইক্রোবাসযোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পরিচিত কয়েকজন হলেন—মাওলানা মো. সফিকুল ইসলাম (সভাপতি, ইসলামী আন্দোলন মাদারগঞ্জ উপজেলা শাখা), মাওলানা নুরুদ্দিন (যুগ্ম সাধারণ সম্পাদক), হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, মিনহাজুল ইসলাম, মাহমুদুর হাসান, হাফেজ মঞ্জরুল ইসলাম, খুরশেদ আলম, হাফেজ ফেরদৌস ও জুবায়ের। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত দুজনকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানী বিষয়টি নিশ্চিত করে বলেন, “মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে যাওয়া পথে আমাদের নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনায় পড়ে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।”

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ জানান, “দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে জামালপুর ও ময়মনসিংহ হাসপাতালে।”

প্রসঙ্গত, ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি সংগঠনের উদ্যোগে শনিবার বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এক বিশাল কর্মসূচির আয়োজন করা হয়।

Tags: মাইক্রোবাসমার্চ ফর গাজাসংঘর্ষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলে বেড়েছে বোরো ধানের আবাদ
  • কেন্দ্রীয় চুক্তি থেকে এ প্লাস ক্যাটাগরি বাদ দিচ্ছে বিসিবি
  • দিনাজপুর নবাবগঞ্জে ধানের শীষের নির্বাচনী অফিসে জামায়াত কর্মীদের হামলা, অফিস ভাংচুর
  • নরসিংদী-১ আসনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • উজিরপুরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর মতবিনিময় সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম