Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে ভিক্ষুকের কান কেটে দিল যুবক, অভিযুক্ত যুবক আটক

Bangla FMbyBangla FM
১২:১২ pm ০৮, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

লিমন মিয়া (সরিষাবাড়ী) জামালপুর প্রতিনিধি 

জামালপুরের সরিষাবাড়ীতে আব্দুস সাত্তার (৫৫) নামে এক ভিক্ষুকের কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক সোহেল রানাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সাত্তার উপজেলার পিংনা ইউনিয়নের মৃত রেজাউল করিমের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী এবং দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন।

ঘটনার দিন দুপুরে আব্দুস সাত্তার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় ভিক্ষা করতে গেলে অভিযুক্ত সোহেল রানা তার কাছে টাকা দাবি করেন। আব্দুস সাত্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহেল রানা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার কান কেটে দেন।

স্থানীয়রা আহত আব্দুস সাত্তারকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভিক্ষুকের কান কেটে দেওয়ার অভিযোগে সোহেল রানা নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

Tags: অপরাধদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বেচ্ছাসেবক লীগের সেই রহিম এখন সাভার পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি
  • সারিয়াকান্দিতে যানজট নিরসনে থানা পুলিশের অভিযান
  • দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ঢল, যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনের নানা উদ্যোগ
  • কোরআনের ‘ভুল’ ধরতে গিয়ে কুরআনের সৌন্দর্যে মুগ্ধ হলাম: চলচ্চিত্রকার গাজী রাকায়েত
  • মৌলভীবাজারে সমাজকর্মীর ওপর হামলার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম