Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ছাত্রদল নেত্রী জান্নাতুল নওরিন উর্মির আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন

Bangla FMbyBangla FM
৩:২৭ am ০৭, এপ্রিল ২০২৫
in রাজনীতি
A A
0


ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি আজ (রোববার) দুপুরে আত্মহত্যার চেষ্টা করেছেন। জানা গেছে, ঢাকার নিজ বাসায় তিনি এই চেষ্টা করেন এবং পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর লালমাটিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রদলের সাবেক নেতা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে উর্মি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বা একাধিক ফেসবুক আইডি থেকে উর্মিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে তিনি নিজেই ফেসবুকে প্রতিবাদ জানিয়েছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, এসব ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে কেউ তার পাশে না দাঁড়ানোয় মানসিকভাবে ভেঙে পড়েন উর্মি। তার বোন, মহিলা দলের নেত্রী ফাতেমা তুজ জোহরা এক ফেসবুক পোস্টে লিখেছেন, হতাশা থেকেই হয়তো উর্মি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

আত্মহত্যার চেষ্টা করার আগে উর্মি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন: “সরি আব্বু-আম্মু। আমি ক্লান্ত। মাফ করে দিও।”

ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সুস্থতা কামনায় অনেকেই পোস্ট দিচ্ছেন এবং দোষীদের বিচারের দাবি তুলেছেন।

Tags: আত্মহত্যার চেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদি আরব থেকে উপহার পাঠানো খেজুর নিয়ে রংপুরে বৈষম্যের অভিযোগ
  • শেকৃবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে প্রকল্প পরিচালককে হত্যার হুমকির অভিযোগ
  • ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ
  • মানবিক যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • কুলাউড়ায় পরকীয়া বিরোধে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম