Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আওয়ামী লীগের প্রভাবশালী পলাতক নেতারা এখন ব্যবসায়িক অংশীদার খুঁজছেন

Bangla FMbyBangla FM
৩:০৫ am ০৭, এপ্রিল ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্প ও বাণিজ্য কেন্দ্রকে ঘিরে গড়ে ওঠা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ব্যবসা এখন গভীর সংকটে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে একের পর এক নেতার দেশত্যাগ এবং রাজনৈতিক অস্থিরতা নতুন করে তাদের ব্যবসার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ফেলেছে।

দীর্ঘদিন নারায়ণগঞ্জের রাজনীতিতে একচ্ছত্র প্রভাব বিস্তার করা ওসমান পরিবারের দুই সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমান দেশ ছাড়লেও, এখন বিদেশ থেকে নিজেদের গার্মেন্টস, পরিবহন ও আবাসন ব্যবসার জন্য নতুন অংশীদার খুঁজছেন। তাদের সম্পদের পরিমাণ প্রায় ৫ হাজার কোটি টাকা বলে জানা গেছে।

এদিকে, নারায়ণগঞ্জের আরেক সাবেক প্রভাবশালী নেতা গোলাম দস্তগীর গাজী বর্তমানে কারাগারে। তার মালিকানাধীন গাজী টায়ারসহ একাধিক কারখানা অভ্যুত্থানের সময় পুড়িয়ে দেওয়া হয়, কিছু বন্ধ রয়েছে। এখন তার পরিবার ব্যবসা পুনরায় চালু করতে অংশীদার খুঁজছে, যদিও স্থানীয় রাজনৈতিক বিভাজন এ প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।

শুধু নারায়ণগঞ্জ নয়, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাবেক মন্ত্রী-এমপিরাও একই সংকটে রয়েছেন। কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাফর মো. শফিউদ্দিন শামীম, রাজশাহীর শাহরিয়ার আলম, চট্টগ্রামের হাছান মাহমুদ, তাজুল ইসলাম, ও মাহবুব-উল আলম হানিফ—এদের প্রত্যেকেই এখন ব্যবসা টিকিয়ে রাখতে নতুন অংশীদার খুঁজছেন।

বিশেষ করে যেসব নেতারা জাতীয় পর্যায়ে বিশাল শিল্পগোষ্ঠী তৈরি করেছিলেন, তাদের অনেকেই এখন বিএনপি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে গোপনে অংশীদারিত্ব স্থাপনের চেষ্টা করছেন। এমনকি, অনেকে বিদেশে পাড়ি দিয়ে সেখান থেকেও ব্যবসায়িক সিদ্ধান্ত দিচ্ছেন।

উল্লেখযোগ্যভাবে, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যদের হলফনামায় ১০০ কোটি টাকার বেশি সম্পদ দেখানো হয়েছিল। তবে রাজনৈতিক পরিস্থিতি বদলের পর তাদের অনেকের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কর্মহীন হয়ে পড়েছেন হাজারো শ্রমিক।

আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা জানান, “বিনিয়োগকারীদের এখন মহাসংকট চলছে। কেউ কেউ দেশ থেকে সম্পদ পাচার করছেন, আবার কেউ নতুন অংশীদার খুঁজছেন যাতে ব্যবসা বাঁচিয়ে রাখা যায়।”

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে দেশের ব্যবসা-বাণিজ্য জগতে বড় রকমের পুনর্বিন্যাস চলছে। এতে ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা একচেটিয়া ব্যবসার ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

Tags: আওয়ামী লীগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন: পরিকল্পনা উপদেষ্টা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা
  • পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে হত্যার, পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • অন্বেষণের শিক্ষা সেমিনারে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা, সংবর্ধিত ২ শতাধিক শিক্ষার্থী
  • আলফাডাঙ্গায় লোকালয়ে ময়লার ভাগাড়: অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম