Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এসএসএফের সাবেক মহাপরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধ ও সম্পদ ক্রোক

Bangla FMbyBangla FM
১:০১ pm ০৬, এপ্রিল ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইনঃ

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মো. মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরিন মুজিবের নামে থাকা ৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ মিলেছে।

 এছাড়া ঢাকা মহানগরে দুটি ফ্ল্যাট, একটি প্লটসহ ৬৯ দশমিক ৭৯ শতক জমি ক্রোকেরও আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদক সূত্র জানায়, আদালতে দুদকের পক্ষ থেকে মুজিবুর রহমানের সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করা হয়। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. সিরাজুল হক ব্যাংক হিসাব অবরুদ্ধ ও সম্পদ ক্রোকের অনুমতি চেয়ে এ আবেদন করেন।

 আদালতে দুদকের পক্ষে আইনজীবী মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করেন।

দুদক সূত্রে জানা যায়, এসএসএফের সাবেক মহাপরিচালক এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবে এক কোটি ৪৪ লাখ ৯৯ হাজার ২০০ টাকা রয়েছে। এর মধ্যে মুজিবুর রহমানের ২৪টি ও তার স্ত্রীর ১০টি হিসাব রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

ক্রোক হওয়া সম্পদের মধ্যে মুজিবুর রহমানের নিজ নামে থাকা মিরপুরের মাটিকাটায় ৪ হাজার ৫০ বর্গফুটের কটি ফ্ল্যাট, নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকা একটি প্লটসহ খিলক্ষেত, মিরপুর, সাভার ও ঢাকা ক্যান্টনমেন্টের জমি ও স্ত্রীর নামে থাকা ক্যান্টনমেন্টের সাহারা এলাকায় একটি ফ্ল্যাট, বাউনিয়া এলাকায় ৭টি দলিলে জমি রয়েছে।

Tags: ব্যাংক হিসাব অবরুদ্ধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দলীয় নির্দেশনা লঙ্ঘন: জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি, স্থলাভিষিক্ত ব্যারিস্টার আরমান
  • ঝালকাঠির নলছিটিতে কবরস্থানের প্রকল্পে ঘুষের অভিযোগ
  • বাকেরগঞ্জে চাল চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন
  • পাকিস্তানকে হারাল বাংলাদেশ
  • ময়মনসিংহে মাদক কারবারি গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম