Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুরে হত্যা মামলার আসামী রাহাদ গ্রেফতার

Bangla FMbyBangla FM
৭:৫০ am ০৬, এপ্রিল ২০২৫
in আইন ও আদালত
A A
0

লালমোহাম্মদ কিবরিয়া :

 শেরপুর জেলার সদর উপজেলার  মধ্য বয়রা নামাপাড়া এলাকার সাজ্জাদ হোসেন (৩২) এর হত্যা মামলার আসামী মোহাম্মদ রাহাদ হোসেন (২৫)কে গ্রেফতার করেছে র‍্যাব। 

শনিবার (৪এপ্রিল) রাতে রাহাদ হোসেনকে উপজেলার আতিকপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী একই এলাকার হাবেজ আলীর ছেলে। 

র‍্যাব জানায়, গত বছরের ২১আগষ্ট বিকেলে পুর্ব শত্রুতার জেরে মধ্যবয়ড়া নামাপাড়া এলাকার মৃত পামমুল হকের ছেলে সাজ্জাদ হোসেনের বাড়ীতে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন চালায় রাহাদ হোসেন গংরা। এসময় সাজ্জাদ হোসেন তাদেরকে বাঁধা দিতে গেলে আসামীরা সাজ্জাদ হোসেনকে এলোপাথারী ভাবে কোপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে আহতের স্বজনরা সাজ্জাদ হোসেনকে উদ্ধার করে প্রথমে শেরপুর সদর হাসপাতালে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সাজ্জাদ হোসেন মারা যায়। 

 এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. নাছিমা আক্তার বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পরে আসামীরা আত্মগোপন চলে যায়। 

এই প্রেক্ষিতে গোপনে সংবাদ পেয়ে র‌্যাব-১৪এর জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে  আতিকপাড়া এলাকা থেকে সাজ্জাদ হোসেন হত্যার আসামী মোহাম্মদ রাহাদ হোসেনকে  গ্রেফতার করেন।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালী বন্ধ, পারস্য উপসাগরে ২০০টি তেলের ট্যাংকার আটক
  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম