Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শা উপজেলায় ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন-আসামি আটক

Bangla FMbyBangla FM
৬:২০ am ০৫, এপ্রিল ২০২৫
in আইন ও আদালত
A A
0

মনির হোসেন বেনাপোল. 

যশোরের শার্শা উপজেলায় জামাল হোসেন(৩০) হত্যার রহস্য উদঘাটনসহ আমানতউল্লাহ (২৫) নামের আরও এক আসামিকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটক আমানতউল্লাহ বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে। এর আগে এ হত্যার মুল পরিকল্পনাকারীকারি জাহিদ হোসেনকে আটক করেছিলো পুলিশ।

শুক্রবার বেলা ১২ টার দিকে নাভারন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হত্যার শিকার জামাল মাদক চোরাচালানের সাথে জড়িত এবং সে সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন মাদককারবারীর নিকট পৌঁছে দেওয়ার কাজ করত।এবং এ কাজে তার সহযোগী হিসেবে কাজ করতো জামালের প্রতিবেশী জাহিদ। জাহিদ এই ফেনসিডিল ছিনতাই করার জন্য পরিকল্পনা করে। ঘটনার দিন আসামি জাহিদ ও ভিকটমি জামাল হোসেন কলারোয়া কাদপুর গ্রামের মাদক ব্যবসায়ী মিন্টুর বাড়ীতে যায়। সেখান থেকে মিন্টুর মোটরসাইকেলে যোগে ১৫০ বোতল ফেন্সিডিল নিয়ে বারোপোতার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোগার ইছাপুর শফির ভাটার সামনে পৌছালে পুর্বপরিকল্পনা মোতাবেক ওৎপেতে থাকা জাহিদের সহোযোগী হাফিজুল, আমানতউল্লাহ, জুম্মন, বিল্লাল ও আলাউদ্দীন সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন জাহিদের মোটরসাইকেল থামানোর জন্য সিগন্যাল দিলে জামাল মোটরসাইকেলের গতি বাড়িয়ে সেখান থেকে পালাতে চাইলে পিছনে বসা জাহিদ জামালকে কাঠের চলা দিয়ে মাথায় আঘাত করেলে জামাল হোসেন একটি গর্তে পড়ে যায়।পরে হত্যাকারীরা হাতের কাঠের চলা, রামদা, চাকু দিয়ে জামালকে আঘাত করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।

উল্লেখ্য, গত ৩০ মার্চ রাত ১১ টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের জৈনক শফির ভাটা সামনে থেকে শার্শা থানা পুলিশ জামাল হোসেন (২৫) এর লাশ উদ্ধার করে। সে কলারোয়া উপজেলা কাদপুর এলাকার আয়ুব হোসেনের ছেলে।

Tags: অপরাধআসামি আটক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তিনবছর আগে চুরি হওয়া মোটরসাইকেল যশোরে উদ্ধার, আটক ২
  • যশোরের শার্শায় উইন কোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • ডিআইএ’র প্রতিবেদনে মৌলভীবাজারের ৬ প্রতিষ্ঠানে অনিয়মের চিত্র
  • আজ জাতীয় পতাকা উত্তোলন দিবস
  • নীলফামারীতে ডিবির হাতে ৭ জন ভিসা প্রতারক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম