Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হোমনার পাণ্ডু ডাকাতের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার 

Bangla FMbyBangla FM
৪:৫০ am ০৫, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

 শাহ আলম জাহাঙ্গীর 

কুমিল্লা জেলা প্রতিনিধি 

কুমিল্লার হোমনায় ডাকাতি, খুন ও দস্যুতাসহ পাঁচ মামলার আসামী চিহ্নিত ডাকাত মো. ফারুক মিয়া ওরফে পান্ডু ডাকাতের (৩০) ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

 শুক্রবার( ৪এপ্রিল) সকালে উপজেলার বাগমারা গ্রামের চকেরহাটি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সে উপজেলার বাগমারা গ্রামের মৃত আবদুল জলিলের পুত্র।

বাগমারা গ্রামের বাসিন্দা ও হোমনা বাজারের ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, ‘পাণ্ডুর মা হোসেনে আরা বেগমের বরাত দিয়ে বলেন, আজ (গতকাল শুক্রবার) সকালে আমার কাছে লোকজন এসে বলতেছে পাণ্ডুকে মাইরা ফালাইয়া রাখছে। গিয়া দেখি ঠিকই, তারে মাইরা লাইছে। আমার ছেলেরে না মাইরা জেলে দিয়া দিত। আমি এর বিচার চাই।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, লাশের ঘাড়ে চাকুর ঘাঁইসহ পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। কোমরে কালো ওড়না বাধা ছিল। ওসি আরো বলেন, তার বিরুদ্ধে হোমনা থানায় ডাকাতি, খুন দস্যুতাসহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে চারটিতেই ওয়ারেন্ট রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। খুনের রহস্য উদঘাটন এবং খুনিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Tags: দুর্ঘটনালাশ উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম