Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁর মান্দায় আওয়ামী সন্ত্রাসী বসতবাড়িতে অতর্কিত হামলা ভাংচুর- লুটপাট ও অগ্নিসংযোগ করে আটক ৯

Bangla FMbyBangla FM
৭:৪২ am ০৩, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0


জেলা প্রতিনিধি নওগাঁ,হাবিবুর রহমান:


নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে ও পুর্ব সুত্রার জের ধরে আওয়ামী সন্ত্রাসীরা বসতবাড়িতে অতর্কিত হামলা ভাংচুর- লুটপাটসহ বসতবাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ৯ জন অভিযুক্তকে আটক করেছে মান্দা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার ১ নং ভাঁরশো  ইউনিয়নের বিলউথরাইল গ্রামের আতাউর রহমানের বসতবাড়িতে । এ ঘটনায় বিলউথরাইল গ্রামের আতাউর রহমান, আজ বৃহস্পতিবার বেলা ১২ টায়,অভিযুক্ত তুহিন হোসেন (৩৮), সাবু মেম্বার (৪০)  বিদুৎ হোসেন (৫৩) ইমাজ উদ্দিন (৩২) ছেয়েদ আলী (২৮), সুমন হোসেন (৩১), মারুফ  হোসেন (২৫) ও পিয়াস হোসেন (৩১) ও  বুলবুল আহেম্মদ (৪১) ফিরোজ আলম  কে আসামী করে মান্দা থানা একটি মামলা রুজু করেছেন। স্থানীয় এলাকাবাসী ও মান্দা থানা সুত্রে জানাগেছে,বিলউথরাইল  গ্রামের মৃত সালাম হোসেন এর ছেলে তুহিন হোসেন ও সাবু মেম্বার এর সাথে একই গ্রামের আতাউর হোসেন এর সাথে জমিমজা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বুধবার দিবাগত রাতে  প্রতিপক্ষের লোকজন দু’দফায় অতর্কিতভাবে হামলা চালিয়ে বাড়িঘরের আসবাবপত্র ভাংচুর ও বসতবাড়িতে অগ্নিসংযোগসহ নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরাব ও মান্দা থানা পুলিশ । এতে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন। এমতাবস্থায় তারা এর সুষ্ঠু বিচার দাবি করেন। বর্তমানে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। অপরদিকে,সরেজমিন গিয়ে অভিযুক্তদের কাউকে না পাওয়ায় তাদের মন্তব্য পাওয়া যায়নি। মান্দা ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার শফিউর রহমান বলেন,বাড়ি লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে প্রায় ১১ হাজার  লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । অপরদিকে, ২ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, এ ঘটনায় আতাউর রহমান বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এই অভিযোগের ভিত্তিতে ৯ জন কে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং  প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।  ঘটনার পর থেকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ ঘটস্থলে রয়েছেন এই মুহুর্তে ।  এবং মান্দা উপজেলার বি এন পির  দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Tags: অতর্কিত হামলাজমি সংক্রান্ত বিরোধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন: পরিকল্পনা উপদেষ্টা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা
  • পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে হত্যার, পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • অন্বেষণের শিক্ষা সেমিনারে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা, সংবর্ধিত ২ শতাধিক শিক্ষার্থী
  • আলফাডাঙ্গায় লোকালয়ে ময়লার ভাগাড়: অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম