Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২০ গ্রামে ঈদ উদযাপন

Bangla FMbyBangla FM
৮:২১ am ৩০, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

এস এম হাবিবুল হাসান,সাতক্ষীরা প্রতিনিধি: 

প্রতিবছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। 

রোববার (৩০ মার্চ) সকালে জেলার ২০ গ্রামের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করা হয়। সেখানে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। একই সময়ে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী।

ঈদের নামাজে ইসলামকাটি, গোয়ালচাতর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ প্রায় ২০ গ্রামের মুসল্লিরা অংশ নেন। এতে পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে শরিক হন।

মাওলানা মাহাবুবুর রহমান বলেন, প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ১৯৮৬ সালে জর্ডানে ওআইসি সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী একযোগে কুরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখে রোজা রাখা হয়। সে অনুযায়ী বাংলাদেশে একদিন আগে যারা রোজা রেখেছিলেন, তারা মূলত আজকে ঈদুল ফিতর উদযাপন করছেন। আমরা বিশ্বাস করি, সারা বিশ্বের মুসলমানদের সাথে একসঙ্গে ঈদ পালন করাই উত্তম।

তিনি আরও বলেন,অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে আমাদের দাবি, আগামীতে যেন একযোগে বিশ্বব্যাপী যেভাবে ঈদ উদযাপন করা হয়, মূলত সেভাবেই যেন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।

স্থানীয় মুসল্লিরা জানান,গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও রোববার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টির আশায় দিনটি উদযাপন করেন।

 

 

Tags: ঈদ উদযাপনসাতক্ষীরা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আজ রোজ ডে, ভালোবাসার সপ্তাহের শুরু
  • রোববার সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • বিএনপি প্রধান কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা নীলফামারীতে : তারেক রহমান।
  • ঝালকাঠি ১ আসেন প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছে স্বতন্ত্র প্রার্থীরা
  • নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠ থেকে সরে এসে বিএনপি প্রার্থীকে সমর্থন ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম