Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তাপসের স্থলে ঢাকা দক্ষিণের নতুন মেয়র ইশরাক

Bangla FMbyBangla FM
১০:৩৮ am ২৭, মার্চ ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আদালত বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম নির্বাচনী ট্রাইব্যুনালে এ রায় দেন। রায় ঘোষণার সময় ইশরাক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত শেখ ফজলে নূর তাপসের মেয়র পদের গেজেট বাতিল করা হয় এবং ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়।

২০২০ সালের ৩ মার্চ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ইশরাক হোসেন মামলা করেন। এতে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করা হয়।

ইশরাকের আইনজীবী রফিকুল ইসলাম জানান, আদালত তাদের পক্ষে রায় দিয়ে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে ও শেখ ফজলে নূর তাপস দক্ষিণে নির্বাচিত হন। সরকার পরিবর্তনের পর তাদের মেয়র পদ বাতিল করা হয়।

Tags: ঢাকা দক্ষিণ সিটিদুর্নীতিনতুন মেয়র ইশরাক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুড়িগ্রামে সম্ভাবনা, সংকট ও উন্নয়নের প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত
  • পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিক্টোরি প্লাসের ১১৭ শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য
  • মৌলভীবাজারে বাজার মনিটরিং জোরদার
  • সালথায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
  • রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ঈদ সহায়তা বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম