Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শোষণমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে দুর্গাপুরে সিপিবির স্বাধীনতা দিবস উদযাপন

Bangla FMbyBangla FM
১০:৩৭ am ২৬, মার্চ ২০২৫
in অন্যান্য
A A
0
Oplus_132096

Oplus_132096

নূর আলম,নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা কমিটির উদ্যোগে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার আগে জাদুঘর প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয়।

সভায় সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ। তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল শোষণহীন সমাজ গঠন, কিন্তু এখনো সমাজের বড় অংশ অবহেলিত ও শোষিত। প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “বৈষম্য ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি হতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের অঙ্গীকার।”

Oplus_132096

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,নেত্রকোণা জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ও সিপিবি উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, উপজেলা সিপিবি নারী সেলের আহ্বায়ক তাসলিমা বেগম, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম ও উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান প্রমুখ।

অনুষ্ঠানে সিপিবির নেতাকর্মী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা স্বাধীনতার মূল আদর্শ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Tags: আলোচনা সভাসিপিবিস্বাধীনতা দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হেফাজত আমিরকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের
  • বাড়িতে যেসব কাজ করলে কমবে ওজন
  • নরসিংদী’র ৫টি আসনে জামানত হারালেন ২৭ জন
  • মধ্যনগর উপজেলায় অর্ধ দশকে নেই কোন স্থাপনা
  • নাটোরে প্রবীণ নারীর ওপর এসিড নিক্ষেপ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম