Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যেই গনতন্ত্রের জন্যএত মানুষ আত্মাহুতি দিল,সেই গনতন্ত্র আমরা এখনো পাই নাই ঃশহিদুল ইসলাম বাবুল

Bangla FMbyBangla FM
৪:০০ pm ২৫, মার্চ ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে সদরপুর উপজেলা বিএনপি।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ৩হাজার নেতাকর্মীরা অংশ গ্রহনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল।  তিনি আয়োজিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ফরিদপুর-৪ আসনের ভাংগা,সদরপুর,চরভদ্রাসন তিনটি উপজেলা অত্যান্ত অবহেলিত। আমি তারেক রহমানের নির্দেশে এখানে রাজনীতি করতে এসেছি। আমি আপনাদের পাশে থেকে মানুষের ও এলাকার উন্নয়নে কাজ করবো। সতের বছর আমরা অনেক লড়াই করেছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই। ভোটের অধিকার ও গণতন্ত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, গণতন্ত্র যেই ভোটের অধিকারের জন্যে, যেই গনতন্ত্রের জন্যে এত মানুষ আত্মাহুতি দিলো, সেই গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া নির্যাতিত হইলো, আমরা এত মানুষ নির্যাতিত হইলাম সেই গণতন্ত্র আমরা কিন্তু এখনো পাই নাই। নানান ধরনের ছলাকলা ষড়যন্ত্র রাজনৈতিক দলের মধ্যে বিভেদ বিভ্রান্তি সৃষ্টি করা,সেনাবাহিনীর মধ্যে ষড়যন্ত্র। তবে তিনি হুশিয়ারী দিয়ে বলেন, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আগামীতে বালুমাটি,দখলদারিত্ব,চাদাবাজি,বালুকাটা এসব আমি হতে দেবো না। 

উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজামান বদুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, ভাংগা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ সদরপুর উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দরা।  

মোঃ শেখ ছোবাহান 

সদরপুর,ফরিদপুর

Tags: ইফতার মাহফিলরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কক্সবাজারে ১৭ মামলার পলাতক আসামি গ্রেফতার
  • পদ্মা তীররক্ষা বাঁধের জিওব্যাগ লুট, এমপির আল্টিমেটাম
  • বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্র
  • ফরিদপুরে অনুদানের খেজুর পেল ৫০টি এতিমখানা
  • বনশ্রীতে সেলমন ওয়েসিস পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম