Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না: আমিনুল হক

Bangla FMbyBangla FM
৪:১৫ pm ২৪, মার্চ ২০২৫
in রাজনীতি
A A
0

 

মারুফ সরকার,  প্রতিবেদক:

নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। 

তিনি বলেন,বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোতে স্বৈরাচারের দোসররা ও ষড়যন্ত্রকারীরা বসে আছে। তারা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। দেশের বিরুদ্ধে এ ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় আমাদের সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। 

আজ সোমবার (২৪ মার্চ) দিনব্যপি ঢাকা মহানগর উত্তর পল্লবী আদাবর থানার ৫ টি স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ও রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন,‘গণতান্ত্রিক সরকার ছাড়া মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে না। গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন হয় না। এই সরকারের (অন্তর্বর্তী সরকার) উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগনের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া।

কারন নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরবে না।  

এসময় তিনি বলেন,আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি কিন্তু পরিপূর্ণ ভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি।দেশে যেন একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হতে পারে এজন্য স্বৈরাচাররা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। গত দেড় যুগ ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি।মানুষ ভোট দিতে চায়। কিন্তু যড়যন্ত্রকারীরা ও স্বৈরাচারের দোসররা এই অন্তবর্তী সরকারের ভিতরে ঢুকে তাদেরকে নির্বাচন না দেয়ার জন্য বুদ্ধি ও পরামর্শ দিচ্ছে।

এসময় বিএনপির এই নেতা বলেন, আমরা চাই এই অন্তবর্তী সরকার দ্রুত সময়ের ভিতরে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্হা করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

জনগনের এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে ঐকবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে হবে। 

এসময় তিনি আরও বলেন,বিএনপি ভোটের জন্য রাজনীতি করে না। জনগণের জন্য দ্বায়বদ্ধতা নিয়েই বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে। কারন বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে  জনগণ। সেই জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ গড়তে চায়। 

 রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে 

জনকল্যাণ সমিতির সভাপতি বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম মোল্লার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মোঃ সায়েম এর সঞ্চালনায়  উপস্থিত ছিলেন,বিএনপি নির্বাহী কমিটি সদস্য মুন্সি বজলুল বাসিত আন্জু, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,রুপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক,রুপনগর থানা ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মামুন,বিএনপি নেতা ফিরোজুল আলম,সাবেক যুবদলের নেতা সমশের আলী জিয়া,ওয়ার্ড সাধারণ সম্পাদক খোকন মাদবর,সাবেক ওয়ার্ড সভাপতি খান মুরাদ হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম,সহসভাপতি ফুতুন মিয়া,রুপনগর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাঈম হোসেন, রুপনগর থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সাজেদুল আলম টুটুল, ছাত্রদল রুপনগর থানার সাধারণ সম্পাদক কাওসার মল্লিক প্রমুখ।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম