Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জে বাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২,আহত ৪

Bangla FMbyBangla FM
৫:৫১ pm ২৩, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আহসানমারা এলাকায় যাত্রীবাহি বাসের
সাথে ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। এছাড়াও
সিএনজির চালকসহ মোট ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন ।
নিহতরা হলেন মোঃ আলী নূর(৩৩) । তিনি সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর
ফিরোজ আলীর ছেলে ও একই গ্রামের মৃত গোলাব হোসেনের ছেলে জমির হোসন (৩৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে সিলেট বিশ্বনাথ এলাকার ইশবপুর
সাহেব বাড়ী উরস মাফহিল থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার
মোল্লাপাড়া ইউনিয়নের ৫ জন যুবক। সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা
এলাকায় সিএনজিটি পৌঁছলে বিপরীত দিক সুনামগঞ্জ থেকে ছেড়ে আসাএকটি যাত্রীবাহি
বাসের (ঢাকা-ব ১১৮৬৬২) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ২ জন যাত্রী নিহত এবং সিএনজির
চালকসহ ৪ যাত্রীর গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর
হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার আলীনূর ও জমির হোসেনকে মৃত ঘোষনা করেন। প্রাথমিক
চিকিৎসা শেষে গুরুতর আহত ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন একই গ্রামের আলী আকবর(৩০) আমীর আলী(৪০) ও জনি আহমদ(২২)। এদিকে
দুর্ঘটনার শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। নিহতদের দেখতে হাসপাতালে ভিড়
জমিয়েছেন স্বজনরা।
এ ব্যাপারে নিহত জমিন হোসেনের ভাই তারিফ আলী বলেন, আমার ভাইসহ এলাকার ৫ জন সিলেট
বিশ্বনাথের ইশবপুর সাহেববাড়ি উরস থেকে বাড়ি ফিরছিলেন। আহসানমারা এলাকায় বেপরোয়া
বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে সবাই আহত হয়। হাসপাতালে আসার পর আমার ভাই আর আরেক
প্রতিবেশী মারা গেছেন। আমরা ঘাতক বাস চালকের ফাঁসি চাই।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশের ওসি আব্দুর রশীদ সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে হাজারো ভক্তের বারুণী স্নান
  • কক্সবাজারে মা-মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনওকে বদলি
  • পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ঝালকাঠিতে ২ হাজার গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন
  • নওগাঁয় বেললতা খাল খনন কাজে অনিশ্চয়তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম