Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৫ বছর পর বাংলাদেশর মাটিতে পা রেখেই দুই রাকাত নফল নামাজ আদায় করলেন রেমিট্যান্সযোদ্ধা মনির আহমেদ

Bangla FMbyBangla FM
৫:১৬ pm ২৩, মার্চ ২০২৫
in প্রবাস
A A
0

ফেনী জেলা, সোনাগাজী উপজেলার কৃতি সন্তান ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে সভাপতি এবং ইউকে যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনির আহমেদ দীর্ঘ ১৫ বছর পর দেশের মাটিতে পা রেখে বিমানবন্দরে নেমেই দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। বিমানবন্দর থেকে বের হয়ে আসলে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

এরপর তাকে উত্তরীয়, ম্যাডেল ও স্মারক সম্মাননা প্রদান করা হয়। এসময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলাম। ফ্যাসিবাদের কারণে বিগত দিনে আশার ইচ্ছা থাকলেও আসতে পারিনি। আমার অনেক প্রিয়জন বিগত ১৫ বছরে গুম ও খুনের শিকার হয়েছে। অনেকে বছরের পর বছর কারাগারে নির্যাতিত হয়েছে। আমরা লন্ডনে বসে প্রতিটি মুহুর্ত খবর রেখেছি। আমার এলাকার দুর্যোগে সাধ্যমত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তিনি আরো বলেন, এবার পবিত্র ঈদুল ফিতরের উৎসব পালন করবো ফেনী সোনাগাজী ১ নং চর মজলিশপুর ইউনিয়ন তার নিজ গ্রামে নিজ পরিবার ও দলীয় নেতাকর্মীদের সাথে।


এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কাজী নজরুল ইসলাম দুলাল, মেজবাহ উদ্দিন মিয়াজী, মো. পারভেজ সুমন, আব্দুল্লাহ আল মামুম গাজী, আতিকুর রহমান, আনোয়ারুল হক মানিক, রসুল উদ্দিন সুমন, কবির আহমদ, জাকের হোসেন রিয়াদ, টিপু সুলতান,ইব্রাহিম সরকার, সিয়ম আল মাহী, সাব্বির সাহাজী, মারুফ সরকার,শাহ আলম,এস কে তোহাসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে গাড়ীযোগে সরাসরি ফেনী জেলার ফুলগাজী উপজেলার নিজ বাড়ীতে রওনা দেন। ঈদের পর পরেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজার জিয়ারত করবেন এবং গুম হওয়া পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক এর নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

Tags: নফল নামাজরেমিট্যান্সযোদ্ধা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে শিশুর মৃত্যু
  • ঝালকা‌ঠির নলছিটিতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
  • চু্য়াডাঙ্গায় বিনোদন কেন্দ্রগুলো উপচে পড়া ভিড়
  • ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় : ভাষাবিজ্ঞান, সংস্কৃতি ও বাঙালির জ্ঞান-ঐতিহ্যের এক মহীরুহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম