Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশের চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচন: মির্জা ফখরুল

Bangla FMbyBangla FM
২:১৪ pm ২১, মার্চ ২০২৫
in রাজনীতি
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:

দেশের চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের চলমান সংকট সমাধানে একমাত্র পথ নির্বাচন। জাতির সামনে সবচেয়ে বড় উইজডম হবে নির্বাচন। নির্বাচন ছাড়া সংকট সমাধান হবে না।

শুক্রবার (২১ মার্চ) বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে এসব কথা বলেন ‍তিনি। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা বার বার বলছি, এখন যে সমস্যা, সংকট, চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত করা দরকার। প্রয়োজনীয় যে সংস্কার বা পরিবর্তন দরকার নির্বাচনের জন্য সেটি সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে এখন সবচেয়ে বড় উইজডমের কাজ।

এখন উইজডমের কাজটা করাই বোধহয় সবচেয়ে ভাল হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বার বার একই কথা বলছেন, আমরা যেন আমাদের পথকে ভুলে না যাই, আমরা যেন আমাদের সঠিক পথে পরিচালিত হই। একই সঙ্গে এমন কোন ব্যবস্থা না নেই যা আমাদের ক্ষতিগ্রস্ত করে।

বিশেষ করে উনি গত পরশু যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশে যে উগ্রবাদের জন্ম হচ্ছে, এই উগ্রবাদ আমাদের গণতান্ত্রিক পথ কে বিঘ্নিত করবে। আমরা যেন সে পথে না যাই।

ফখরুল বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশ পেয়েছি, গোটা জাতি সুসময়ের অপেক্ষা করছে। আমরা অত্যন্ত কঠিন সময় পার করছি। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভয়াবহ ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে, বিতাড়িত করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছি।

এই সময়টা সবাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সবাই এমনভাবে কথা বলবেন যেন গণতন্ত্রের পথ সুগম করা যায়। একটি নতুন গণতান্ত্রিক সংসদ গঠন হবে সেই প্রত্যাশা নিয়ে মানুষ ও গোটা জনগণ অপেক্ষা করছে।

তিনি বলেন, সংস্কারের কথা বলা হচ্ছে, অথচ দু-বছর আগেই সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। এটা যথেষ্ট রাষ্ট্র সংস্কারের জন্য। তারপরও আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের যে প্রস্তাব তা পরীক্ষা করছি এবং আমরা আমাদের মতামতগুলো উপস্থাপন করছি।

তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষের রাজনৈতিক ঐতিহ্য, তাদের ধর্মীয় মূল্যবোধ, তাদের কৃষ্টি, সংস্কৃতি সব কিছু কে সামনে রেখেই আমাদের কে সামনের দিকে সংস্কার এবং এগিয়ে যাবার পথ বেছে নিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, অলিক ধারণা নয়, শুধু অলীক ধারণা থেকে, বিভিন্ন রকম ইউটোপিও চিন্তা থেকে চিন্তাভাবনা করলে সমস্যার সমাধান করা যাবে না, অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না, আমাদের বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।

তিনি বলেন, সতর্কতার সঙ্গে পথ পাড়ি দিতে হবে, জনগণকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। সবাই মিলে দায়িত্ব নিয়ে ট্রানজিশন পিরিয়ডকে সামনের দিকে নিয়ে যেতে হবে।

ধর্মীয় উগ্রবাগ যেন মাথাচাড়া দিয়ে না ওঠে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুদ্ধের ছায়ায় জ্বালানি সংকট, চাপে বাংলাদেশ
  • ঈদযাত্রার বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • খামেনির পর ইরানে সরকার বদল হবে? মার্কিন সংশয়
  • সীতাকুণ্ড ইকোপার্ক থেকে উদ্ধার গলায় ছুরিকাঘাতে আহত শিশুর মৃত্যু
  • জার্মানি-যুক্তরাজ্যসহ ৮ দেশের সঙ্গে ফ্রান্সের কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনা !‘পরবর্তী ৫০ বছর হবে পরমাণু যুগ’ — সতর্কবার্তা ম্যাক্রোঁর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম